নদিয়া জেলায় বড়সড় চাকরির সুযোগ এসেছে (Govt Jobs in Nadia)! রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ঘোষণা অনুযায়ী, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার, মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ৪৩টি বিভাগে ৬৯৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। জেলার বহু চাকরিপ্রার্থী এই নিয়োগকে বড় সুযোগ হিসেবে দেখছেন, আর প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী দ্রুত আবেদন করলেই মিলতে পারে স্থায়ী সরকারি চাকরির সুবর্ণ সুযোগ।
দিয়া স্বাস্থ্যজেলায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি (Govt Jobs in Nadia)
মাধ্যমিক পাস করে যারা চাকরির খোঁজে আছেন, তাঁদের জন্য এসেছে দারুণ সুযোগ। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট ও নবজাতকদের সহায়িকা পদে মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্যও রয়েছে একাধিক পদ—অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, কুক কাম কেয়ারটেকার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে। যোগ্যতা অনুযায়ী যে কেউ সহজেই এই পদগুলিতে আবেদন করে নিতে পারেন নিজের উপযুক্ত চাকরি।
ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ফার্স্ট রেফারেল ইউনিট, সিনিয়র মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এ ছাড়াও কাউন্সেলর, কমিউনিটি নার্স, স্টাফ নার্স পদে নার্সিংয়ে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম), অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম), ব্যাচেলর ইন সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন— এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
নিযুক্ত প্রার্থীদের জন্য বেতনও যথেষ্ট আকর্ষণীয়—কাজের ধরন অনুযায়ী প্রতিদিন ১,০০০ টাকা থেকে শুরু করে প্রতি মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়া ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!









