Homeচাকরি খবরশুরুতেই বেতন ₹64,820! ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে নিয়োগ শুরু

শুরুতেই বেতন ₹64,820! ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে নিয়োগ শুরু

pinky,কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে ব্যাঙ্কের চাকরিতে ঢোকার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য সত্যিই দারুণ খবর। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Bank of India Recruitment 2025) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন, আর চাকরি পেলে শুরুতেই বেশ মোটা অংকের বেতন পাওয়ার সুযোগ রয়েছে। এখানে এক নজরে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। […]

- Advertisement -

pinky,কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে ব্যাঙ্কের চাকরিতে ঢোকার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য সত্যিই দারুণ খবর। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Bank of India Recruitment 2025) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন, আর চাকরি পেলে শুরুতেই বেশ মোটা অংকের বেতন পাওয়ার সুযোগ রয়েছে। এখানে এক নজরে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি (Bank of India Recruitment 2025)

সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে মোট ১১৫টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে SCALE IV-এ ১৫টি, SCALE III-এ ৫৪টি এবং SCALE II-এ ৪৬টি পদ খালি রয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে এই পদগুলোতে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি দরকার। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বেতন কাঠামো কী রয়েছে?

জানা গিয়েছে, MMGS-II পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকবে ₹64,820 থেকে ₹93,960, আর MMGS-III পদের জন্য বেতন নির্ধারিত হয়েছে ₹85,920 থেকে ₹1,05,280। পাশাপাশি SMGS-IV পদের প্রার্থীরা প্রতি মাসে পাবেন ₹1,02,300 থেকে ₹1,20,940 পর্যন্ত বেতন। অর্থাৎ শুরুতেই মোটা অঙ্কের স্যালারি নিশ্চিত করা হচ্ছে এই নিয়োগে।

--Advertisement--

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে এখানে  ক্লিক করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

Bank of India Official Notification- Download Now

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -