Homeচাকরি খবরঝাড়গ্রাম প্রশাসনে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে ইন্টারভিউ এবং আবেদন প্রক্রিয়া

ঝাড়গ্রাম প্রশাসনে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে ইন্টারভিউ এবং আবেদন প্রক্রিয়া

ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের সুযোগ এসেছে (Jobs in Jhargram)। এই নিয়োগ মূলত অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন কর্মীদের জন্য। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীরা জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অধীনে কর্মরত থাকবেন। অবসরপ্রাপ্তদের খুঁজছে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগ (Jobs in Jhargram) ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর […]

- Advertisement -

ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের সুযোগ এসেছে (Jobs in Jhargram)। এই নিয়োগ মূলত অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন কর্মীদের জন্য। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীরা জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অধীনে কর্মরত থাকবেন।

অবসরপ্রাপ্তদের খুঁজছে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগ (Jobs in Jhargram)

ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে ২টি শূন্যপদ রয়েছে, যা চুক্তিভিত্তিক। প্রথমে নিয়োগের মেয়াদ এক বছর, তবে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১২,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই পদে ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা অন্যান্য সরকারি পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন, যার বয়স সর্বোচ্চ ৬৪ বছর। বাকি বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১০ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীকে। কী কী নথি প্রয়োজন, জানতে প্রথমে ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটের (https://jhargram.gov.in/) ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -