Homeপশ্চিমবঙ্গহুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’, বেলডাঙা সভা থেকে ৮ প্রার্থীর...

হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’, বেলডাঙা সভা থেকে ৮ প্রার্থীর নাম ঘোষণা

রহান, কলকাতা: নতুন দল গঠন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছেন, তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। সোমবার বেলডাঙার সভা মঞ্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলের নাম প্রকাশ করেন। হুমায়ুন কবীরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র কেন্দ্রীয় চেয়ারম্যান পদে তিনি নিজেই থাকবেন। পাশাপাশি, তিনি মুর্শিদাবাদের বেলডাঙা ও […]

- Advertisement -

রহান, কলকাতা: নতুন দল গঠন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছেন, তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। সোমবার বেলডাঙার সভা মঞ্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলের নাম প্রকাশ করেন।

হুমায়ুন কবীরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র কেন্দ্রীয় চেয়ারম্যান পদে তিনি নিজেই থাকবেন। পাশাপাশি, তিনি মুর্শিদাবাদের বেলডাঙা ও ভরতপুর এই দুই কেন্দ্র থেকে লড়বেন। বর্তমানে ভরতপুরের বিধায়কও হুমায়ুন কবীরই।

দলের অন্যান্য প্রার্থীদের মধ্যে খড়গপুর গ্রামীণ থেকে হাজী ইবরার হোসেন, বৈষ্ণবনগর থেকে মুসকেরা বিবি, মুর্শিদাবাদ থেকে মণীশা পান্ডে, ভগবানগোলা থেকে হুমায়ুন কবীর, রানিনগর থেকে ডা. হুমায়ুন কবীর, হরিরামপুর থেকে ডা. ওহিদুর রহমান এবং বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে। আজ বেলডাঙার সভা মঞ্চ থেকে এই সকল প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

জানা গেছে, হুমায়ুন কবীর তাঁর নতুন দলের জন্য ‘টেবল’ ও ‘জোড়া গোলাপ’ চিহ্ন নির্বাচন কমিশনের কাছে ব্যবহার করার অনুমতির আবেদন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন দল গঠনের পেছনে সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্য থাকতে পারে। আবার কেউ কেউ ধারণা করছেন, পশ্চিমবঙ্গে বিজেপির পদার্পণের সুযোগ তৈরি করতেই এই পদক্ষেপ।

--Advertisement--

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরের নতুন দল গঠনকে গুরুত্ব দিতে নারাজ। হুমায়ুন পূর্বঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৩৫টি আসনে প্রার্থী দেবে এবং এর মধ্যে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news