পিংকী, কলকাতা: এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও আপাতত বন্ধ রাখা হল সাধারণ বা জেনারেল বদলি। স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বর্তমানে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি খুব শীঘ্রই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হতে চলেছে। এই কারণেই আগামী ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত থাকবে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, বিশেষ প্রয়োজনে পারস্পরিক বদলির ক্ষেত্রে কোনও বাধা নেই।
উৎসশ্রী পোর্টালের কাজ আরও 6 মাসের জন্য থমকে গেল! (SSC Teacher Transfer)
কমবেশি সকলেরই জানা, শিক্ষক-শিক্ষিকাদের সাধারণ বদলি, মিউচুয়াল ট্রান্সফার কিংবা মেডিকেল গ্রাউন্ডে বদলির জন্য মূলত উৎসশ্রী পোর্টাল ব্যবহার করা হয়। কিন্তু ২০২২ সাল থেকে সাধারণ বদলির ক্ষেত্রে শূন্যপদের তালিকা নিয়ে জটিলতার কারণে এই পোর্টাল কার্যত বন্ধ রয়েছে। এবার সেই বন্ধ থাকার মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হল, ফলে আপাতত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির আশা আরও কিছুটা পিছিয়ে গেল।
অবশ্যই পড়ুন: ভোটার তালিকা থেকে বাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বলাই বাহুল্য, নবম–দশম এবং একাদশ–দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন জোর কদমে চলছে। আপাতত যা খবর, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে এসএসসি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই কমিশন আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, ৭ জানুয়ারি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করা হবে। অন্যদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি-র নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই সব নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় আগামী ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
উল্লেখ্য, কিছুদিন আগেই শিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয় উৎসশ্রী পোর্টাল ব্যবহার করে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার 30 জুন পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে সাধারণ বদলি বন্ধ থাকলেও শিক্ষক সংগঠনগুলির দাবি, যত দ্রুত সম্ভব মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি দেওয়া হোক।
