Homeচাকরি খবরশ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ, অবসরপ্রাপ্তদের জন্য বড় সুযোগ

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ, অবসরপ্রাপ্তদের জন্য বড় সুযোগ

JKNews24 Disk: কলকাতায় চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি পোর্ট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতা ডক সিস্টেম-এর একটি বিভাগের জন্য অ্যাডভাইসর পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে মাত্র একটি। নির্বাচিত প্রার্থীকে প্রথমে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে, তবে কাজের […]

- Advertisement -

JKNews24 Disk: কলকাতায় চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি পোর্ট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতা ডক সিস্টেম-এর একটি বিভাগের জন্য অ্যাডভাইসর পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে মাত্র একটি। নির্বাচিত প্রার্থীকে প্রথমে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে, তবে কাজের পারফরম্যান্স ও শর্তসাপেক্ষে এই মেয়াদ ভবিষ্যতে বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নয়, অফলাইনে আবেদন জমা দিতে হবে।

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ

সংশ্লিষ্ট অ্যাডভাইসর পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের কোনও গুরুত্বপূর্ণ বন্দরের অবসরপ্রাপ্ত সচিব পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি নিয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই পদে আবেদন করতে হলে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি, তাই আগ্রহীদের সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। আবেদন জমা পড়ার পর পোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত সব শর্ত, নিয়ম ও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news