JKNews24 Disk: শেয়ার বাজারের (Indian Stock Market) থেকে বেশি রিটার্ন দিচ্ছে মেটাল। এই মেটালের তালিকায় সবার ওপরে নাম রয়েছে সোনা-রুপোর (Gold Price Today)। jknews24 bangla প্রতিদিন পাবেন সোনা-রুপোর দামের (Silver Rate) আপডেট। জেনে নিন, আজ বাংলায় কত চলছে সোনা-রুপোর দাম।
আজকের সোনার দাম ( ৪ ফেব্রুয়ারি, ২০২৬)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৮১৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৫০২৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪৩৯১ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২৩৩৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ২,৯০,০০০ |
ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের উপায় নয়, বরং পারিবারিক ঐতিহ্য আর আবেগের সঙ্গেও জড়িয়ে আছে। বিয়ে বা শুভ অনুষ্ঠানে সোনার গয়না প্রায় অপরিহার্য বলেই ধরা হয়, আবার অনেকের কাছে এটি ভবিষ্যতের আর্থিক ভরসাও। সোনার খাঁটিত্ব নির্ভর করে তার ক্যারাটের উপর—২৪ ক্যারাট সোনাই সবচেয়ে খাঁটি, যেখানে অন্য কোনও ধাতু মেশানো থাকে না। ক্যারাট যত কমে, ততই তাতে খাদ বা অন্য ধাতুর পরিমাণ বাড়ে। তাই সোনা কেনার সময় হলমার্ক দেখে নেওয়া খুব জরুরি। হলমার্কে জুয়েলার্সের পরিচয়, হলমার্কিংয়ের বছর, ক্যারাটের মান এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর স্ট্যাম্প উল্লেখ থাকে।
হলমার্ক ও এর সনাক্তকরণের বিষয়টি কী ?
হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর জারি করা একটি সরকারি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমানের নিশ্চয়তা দেয়। এই হলমার্কিংয়ের মাধ্যমে ক্রেতারা সহজেই বুঝতে পারেন তাঁদের কেনা সোনা কতটা খাঁটি, তাই সোনা কেনার আগে হলমার্ক দেখে নেওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। নিশ্চিত ও তুলনামূলক ঝুঁকিহীন বিনিয়োগ হিসেবে আজও বহু মানুষের প্রথম পছন্দ সোনা (Gold Price Today)। তাই রাজ্যে আজ কত চলছে গোল্ড রেট (Gold Rate), দোকানে যাওয়ার আগে সেই দাম ঠিক না ভুল—সব তথ্যই এক জায়গায় পাওয়া যাচ্ছে এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কীভাবে ওঠানামা করছে, এক ক্লিকেই জানতে পারবেন পাঠকরা। তথ্য সূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)।







