সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / ভারত ম্যাচ বয়কট করে শাস্তি এড়াতে নতুন কৌশল পাকিস্তান বোর্ডের 

ভারত ম্যাচ বয়কট করে শাস্তি এড়াতে নতুন কৌশল পাকিস্তান বোর্ডের

Author Rohan Khan
Published: February 6, 2026 2:18 PM
Follow Us:
Google News icon
ভারত ম্যাচ বয়কট করে শাস্তি এড়াতে নতুন কৌশল পাকিস্তান বোর্ডের
---Advertisement---

JKNews24 Disk: বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে আইসিসির সম্ভাব্য শাস্তির ঝুঁকি মাথায় নিয়েই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত মিলছে, ভারতের সঙ্গে নির্ধারিত গুরুত্বপূর্ণ ম্যাচে না খেললে ভবিষ্যতে বড়সড় শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই শাস্তি এড়াতেই এবার নতুন কৌশল খুঁজছে পিসিবি। শোনা যাচ্ছে, অনিবার্য পরিস্থিতির কথা তুলে ধরে ‘ফোর্স মেজিউর’ ধারা প্রয়োগ করে আইসিসির কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান বোর্ড, যাতে পুরো বিষয়টি শাস্তির আওতার বাইরে রাখা যায়।

সরকারের কাঁধে দায় ঠেলে বাঁচতে চাইছে PCB?

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির দাবি, এই সিদ্ধান্ত তাদের একার নয়—পাকিস্তান সরকার সরাসরি হস্তক্ষেপ করে ভারতের বিরুদ্ধে দল না নামানোর নির্দেশ দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি সরকারের বিবৃতি প্রকাশ্যে আসার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় পিসিবি। তবে এই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই আইসিসি কড়া বার্তা দিয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ইচ্ছেমতো ম্যাচ বেছে খেলা যায় না বলেই স্পষ্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতের ম্যাচ বয়কট করলে পিসিবির উপর বড়সড় শাস্তি নামতে পারে, এমনকি সম্প্রচারকারী সংস্থাকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিতে হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও জটিলতায় পড়তে পারে পাকিস্তান দল।

রিপোর্ট বলছে, বিশ্ব ক্রিকেট সংস্থার সম্ভাব্য শাস্তির হাত থেকে রক্ষা পেতে এবার ফোর্স মেজিউর বা অনিবার্য কারণ ধারাটি ব্যবহার করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সহজ ভাষায় বলতে গেলে, পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখাতে চাইছে, ভারতের সাথে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পাক সরকারের। গোটা বিষয়টির মধ্যে বাইরে থেকে হস্তক্ষেপ করেছে পাকিস্তানের সরকার। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসরণ করতে বাধ্য PCB। অর্থাৎ গোটা বিষয় নিয়ে পাকিস্তান সরকারের কোর্টে বল ঠেলতে চাইছে PCB। এরমধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তির হাত থেকে রেহাই পেতে পারে তারা।

---Advertisement---

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।