আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মিলবে ১০ হাজার টাকা

Published on: February 6, 2026
---Advertisement---

JKNews24 Disk: পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য এ বার সত্যিই সুখবর। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সঞ্চালন পর্ষদ (WBSETCL) অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে রাজ্যের যেকোনো জেলা থেকে নারী ও পুরুষ—সব যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত হলে অ্যাপ্রেন্টিস ট্রেনিদের প্রতি মাসে সর্বোচ্চ ১০,৫০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। যারা সরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো সুযোগ। যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

WBSETCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মোট ১৩৮ টি শূন্যপদ রয়েছে। মোট তিনটি পদের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। প্রতিটি পদে সাধারণ,ওবিসি, এস সি ও এস টি দের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

পদের নামসাধারণSCSTOBC-AOBC-Bমোটমোট শূন্যপদ
গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল)০৬০২০১০১০১১১১৩৮
টেকনিশিয়ান (ডিপ্লোমা)৩০১৩০৩০৬০৬৫৮
টেকনিশিয়ান (ITI)৩৫১৫০৪০৮০৭৬৯

শিক্ষাগত যোগ্যতা

গ্র্যাজুয়েট শিক্ষানবিশ (ইলেক্ট্রিক্যাল) পদের জন্য আবেদনকারীদের AICTE অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে Electrical Engineering-এ ৪ বছরের ফুল-টাইম B.E./B.Tech ডিগ্রি থাকতে হবে এবং উত্তীর্ণের বছর হতে হবে ২০২৩, ২০২৪ বা ২০২৫। টেকনিশিয়ান শিক্ষানবিশ (ডিপ্লোমা) পদের ক্ষেত্রে AICTE বা রাজ্য কারিগরি শিক্ষা সংসদ (WBSCT&VE&SD) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে Electrical Engineering-এ ৩ বছরের ফুল-টাইম ডিপ্লোমা আবশ্যক, এখানেও উত্তীর্ণের বছর ২০২৩–২০২৫ এর মধ্যে হতে হবে। আর টেকনিশিয়ান শিক্ষানবিশ (ITI) পদের জন্য NCVT বা SCVT অনুমোদিত সরকারি বা স্বীকৃত বেসরকারি ITI থেকে Electrician বা Wireman ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে, উত্তীর্ণের বছর একইভাবে ২০২৩, ২০২৪ বা ২০২৫।

মাসিক স্টাইপেন্ড

পদের বিভাগমাসিক স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate)৯,৩০০/-
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Diploma)৯,৩০০/-
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ITI)১০,৫০০/-

আবেদন পদ্ধতি

WBSETCL অ্যাপ্রেন্টিস নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের পুরো প্রক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রথমেই গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের NATS পোর্টালে এবং ITI প্রার্থীদের NAPS পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকতে হবে—এই রেজিস্ট্রেশন ছাড়া আবেদন করা যাবে না। এরপর সেই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে প্রার্থীদের WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। লগইন করার পর Career সেকশনে গিয়ে অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন চলাকালীন নিজের ছবি, স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একবার ভালো করে Preview দেখে নিয়ে শেষ পর্যন্ত ফর্মটি Submit করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ট্রেনিং এর বিবরণ

বিষয়বিস্তারিত তথ্য
প্রশিক্ষণের মেয়াদ১২ মাস (১ বছর)।
কাজের সময়সাধারণ অফিস সময় (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত)।
সাপ্তাহিক ছুটিরবিবার এবং ২য় ও ৪র্থ শনিবার।
ক্যাজুয়াল লিভ (CL)বছরে ১২টি।
মেডিকেল লিভ (ML)সর্বোচ্চ ১৫টি।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now