আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রাষ্ট্রায়ত্ত জাদুঘরে চাকরি, দশম উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন

Published on: February 8, 2026
---Advertisement---

JKNews24 Disk: কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগের সুযোগ এসেছে। ন্যাশনাল মিউজ়িয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি, নয়া দিল্লি-তে চারটি শূন্যপদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট ও ইলেকট্রিশিয়ান পদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছর হতে হবে।

আর্টিস্ট পদে পেন্টিং, কর্মাশিয়াল আর্ট, ফাইন আর্ট বা অ্যাপ্লায়েড আর্টে ডিপ্লোমা থাকা প্রয়োজন। মডেলার পদে মডেলিং বা স্কাল্পচারের ক্ষেত্রে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। এছাড়াও, আবেদনকারীদের সরকারি সংস্থায় সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রজেকশনিস্ট পদে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। চলচ্চিত্র বা তথ্যচিত্র প্রদর্শনের জন্য ব্যবহৃত প্রজেক্টর চালানোর দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়াও প্রার্থীদের সরকারি অনুমোদন থাকতে হবে।

ইলেকট্রিশিয়ান পদে দশম উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সুযোগ থাকবে। তবে তাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে এবং বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

উল্লিখিত পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৯২,৩০০ টাকা বেতন পাবেন। কর্মস্থল হবে সিকিমের গ্যাংটক এবং মধ্যপ্রদেশের ভোপাল। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now