JKNews24 Disk: কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় বায়ু সেনায় অগ্নিবীর নিয়োগ ২০২৬-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থী দেশের সেবায় যুক্ত হয়ে বায়ু সেনায় কাজ করার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ। এই প্রতিবেদনে আমরা অগ্নিবীর বায়ু সিলেবাস ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে পরীক্ষার প্যাটার্ন থেকে শুরু করে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, সবকিছুই সহজ ভাষায় তুলে ধরা হবে। যারা এই পরীক্ষায় ভালো ফল করে নির্বাচিত হতে চান, তাঁদের জন্য সিলেবাস আগেভাগে ভালো করে জেনে নেওয়া ভীষণ জরুরি।
অগ্নিবীর বায়ু সিলেবাস 2026
এখানে প্রধানত তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হয় প্রার্থীদের।
- প্রথমে হবে এম সি কিউ টাইপ লিখিত পরীক্ষা। নীচে এই পরীক্ষার প্যাটার্ন বিস্তারিত জানানো হলো।
| ক্যাটাগরি | বিষয়সমূহ | সময় |
| Science Subjects | ইংরেজি, গণিত এবং পদার্থবিজ্ঞান (Physics) | ৬০ মিনিট |
| Other Than Science Subjects | ইংরেজি, রাগা (RAGA – Reasoning & General Awareness) | ৪৫ মিনিট |
| Science & Other Than Science | ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান এবং রাগা (RAGA) | ৮৫ মিনিট |
শারীরিক যোগ্যতা ও পরীক্ষা (Physical Fitness Test – PFT)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ডাকা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য, যেখানে একাধিক ধাপে ফিটনেস যাচাই করা হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে ১.৬ কিমি দৌড় (সাধারণত ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে) সম্পন্ন করতে হবে, পাশাপাশি ১০টি পুশ-আপ, ১০টি সিট-আপ এবং ২০টি স্কোয়াটস করতে হবে। এরপর মেডিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম ১৫২.৫ সেমি উচ্চতা, বুকের ক্ষেত্রে ৫ সেমি প্রসারণ ক্ষমতা এবং দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি সামরিক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্বাভাবিক থাকতে হবে—এই সব শর্ত পূরণ করলেই পরবর্তী ধাপে এগোনোর সুযোগ মিলবে।
Agniveer Vayu Detailed Syllabus 2026 and Exam Pattern
ইংরেজি বিষয়ে প্রার্থীদের মূলত ভাষাগত দক্ষতা ও বোঝার ক্ষমতা যাচাই করা হয়। এই অংশে একটি অনুচ্ছেদ পড়ে সেখান থেকে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে Comprehension পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি Grammar অংশে Tense, Subject–Verb Concord, সকর্মক ও অকর্মক ক্রিয়া, Prepositions, Adjectives, Adverbs, Determiners এবং Modals থেকে প্রশ্ন থাকে। Vocabulary-তে Synonyms, Antonyms, One-word substitution, Spelling errors এবং Idioms & Phrases অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও Narration & Voice অংশে Direct ও Indirect Speech এবং Active ও Passive Voice সম্পর্কিত প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
এই সিলেবাসটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে Physical World and Measurement, Kinematics এবং Laws of Motion থেকে শুরু করে Work, Energy and Power–এর মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি Thermodynamics ও Bulk Matter-এর বৈশিষ্ট্য, Electrostatics, Current Electricity এবং Electromagnetic Induction থেকেও প্রশ্ন আসে। এর সঙ্গে রয়েছে Optics, Atoms and Nuclei, Dual Nature of Matter, পাশাপাশি আধুনিক অংশের Electronic Devices ও Communication Systems।
গণিত (Mathematics)
- Sets, Relations, and Functions এবং Trigonometric Functions।
- Complex Numbers, Quadratic Equations, Permutations and Combinations।
- Calculus (Differentiation, Integration, Differential Equations)।
- Coordinate Geometry (Circles, Conic Sections, 3D Geometry)।
- Probability and Statistics, Vectors, Matrices and Determinants।
রাগা (Reasoning & General Awareness – RAGA)
এটি Other than science অর্থাৎ যারা আর্টস বা অন্যান্য শাখায় উচ্চমাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে টপিকগুলি হবেঃ
- Reasoning: Numerical series, Distance and Direction sense,
- Blood relations, Coding-Decoding, Odd one out, এবং Non-verbal reasoning।
- Basic Mathematics: গড় (Average), লসাগু ও গসাগু (LCM & HCF),
- লাভ ও ক্ষতি (Profit & Loss), সময় ও দূরত্ব, শতকরা (Percentage), এবং সাধারণ ত্রিকোণমিতি।
General Awareness
এই অংশটি শুধুমাত্র Other than Science প্রার্থীদের জন্য, অর্থাৎ যাঁরা আর্টস বা অন্যান্য শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। এখানে মূলত Current Affairs বা সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং ভারতীয় সংবিধান-এর মতো বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে। তাই পরীক্ষার প্রস্তুতির সময় দৈনন্দিন খবরের আপডেটের পাশাপাশি এই বিষয়গুলির বেসিক ধারণা পরিষ্কার করে নেওয়াই সাফল্যের চাবিকাঠি।