সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / মাসে ১২,০০০ টাকা স্টাইপেন্ড! কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ইন্টার্নশিপের দারুণ সুযোগ 

মাসে ১২,০০০ টাকা স্টাইপেন্ড! কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ইন্টার্নশিপের দারুণ সুযোগ

Author Pinky Khan
Published: February 11, 2026 12:37 AM
Follow Us:
Google News icon
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
---Advertisement---

JKNews24 Disk: ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এমন তরুণদের জন্য বড় সুযোগ নিয়ে এল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ২০২৬ সালের রিক্রুটমেন্ট ইন্টার্ন পদে (Kotak Mahindra Bank Internship 2026) আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, এখানে ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সম্পর্কে তথ্য

বলে রাখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেশের অন্যতম নামী বেসরকারি ব্যাঙ্কগুলোর একটি। ২০০৩ সালে যাত্রা শুরু করা এই ব্যাঙ্কটি আজ বাজার মূল্যের নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হিসেবে পরিচিত। ব্যক্তিগত ব্যাঙ্কিং থেকে কর্পোরেট ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ইন্সুরেন্স—প্রায় সব ধরনের আর্থিক পরিষেবাই দিয়ে থাকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। সেই অভিজ্ঞতা ও পরিকাঠামোর জোরেই এবার তারা তরুণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংয়ের সুযোগ এনে দিয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে উপলব্ধ থাকতে হবে।
  • ৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • মোট ছয় মাস ইন্টার্নশিপে যুক্ত থাকতে হবে।
  • থানে, নবী মুম্বাই এবং মুম্বাই এলাকার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল ও দক্ষতা থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ইন্টার্ন হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের এইচআর ও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

---Advertisement---
  • LinkedIn, Naukri, IIM Jobs এ বিভিন্ন প্রার্থী খুঁজতে হবে এবং শর্টলিস্টেড করতে হবে।
  • ইন্টারভিউ সিডিউল করতে হবে এবং সমন্বয় করতে হবে।
  • প্রার্থীদের ডকুমেন্ট সংগ্রহ করতে সহায়তা করতে হবে।
  • ক্যান্ডিডেট ডাটাবেস আপডেট ও রেকর্ড মেইন্টেন করতে হবে।
  • অফার নেভিগেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে চাইলে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের একেবারে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, এই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ইন্টার্নশিপের আবেদন করার শেষ তারিখ ৮ মার্চ, ২০২৬—তাই শেষ মুহূর্তের ঝুঁকি না নিয়ে সময় থাকতেই আবেদন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Kotak Mahindra Bank Internship: Apply Now

---Advertisement---
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---