Homeবিনোদন খবর৪০ কোটির প্রশ্নে সরাসরি জবাব রণবীরের, কী বললেন ‘ডন ৩’ নিয়ে?

৪০ কোটির প্রশ্নে সরাসরি জবাব রণবীরের, কী বললেন ‘ডন ৩’ নিয়ে?

JKNews24 Disk: ফারহান আখতারের ‘ডন ৩’ ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, ছবি থেকে সরে দাঁড়ানোয় নাকি বিপাকে পড়েছেন রণবীর সিংহ(Ranveer Singh)। এমনও দাবি উঠেছে যে, তাঁর কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগ, রণবীর সম্মতি দেওয়ার পরেই ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথে তিনি প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ায় নির্মাতাদের আর্থিক ক্ষতির […]

- Advertisement -

JKNews24 Disk: ফারহান আখতারের ‘ডন ৩’ ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। শোনা যাচ্ছে, ছবি থেকে সরে দাঁড়ানোয় নাকি বিপাকে পড়েছেন রণবীর সিংহ(Ranveer Singh)। এমনও দাবি উঠেছে যে, তাঁর কাছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগ, রণবীর সম্মতি দেওয়ার পরেই ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথে তিনি প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ায় নির্মাতাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবে এই সমস্ত জল্পনার মাঝেও রণবীরের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। ফলে পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা এবং আলোচনা দুই-ই চলছে বলিউডে।

সম্প্রতি ‘ডন ৩’-এর নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসে রণবীর সিংহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনও আর্থিক ক্ষতির জন্য তিনি দায়ী নন। তাঁর কথায়, এই প্রজেক্টের জন্য তিনি প্রযোজকদের কাছ থেকে একটি টাকাও নেননি, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে তিনি দাবি করেন, সঞ্জয় লীলা ভন্সালীর ‘বৈজু বাওরা’ ছবির জন্য তিনি এক বছর সময় ব্লক করে রেখেছিলেন, কিন্তু ছবিটি আটকে যাওয়ার পরও সেখান থেকেও কোনও পারিশ্রমিক নেননি। সূত্রের দাবি, বৈঠকে রণবীর নিজেই পরিষ্কার করে বলেন— যেহেতু তিনি কোনও অর্থ নেননি, তাই ‘ডন ৩’-এর প্রযোজকদের টাকা ফেরত দেওয়ার কোনও দায় তাঁর নেই।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাফল্য পাওয়ার পরই নাকি রণবীর সিংহ ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান— এমনটাই শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে। ২০২৩ সালেই ছবিটির ঘোষণা হয়েছিল। শোনা যায়, সৃজনশীল মতবিরোধই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির চিত্রনাট্য রণবীরের পুরোপুরি পছন্দ হয়নি এবং তিনি একাধিকবার কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থার তরফে বলা হচ্ছে, প্রাথমিকভাবে যে স্ক্রিপ্টে সম্মতি হয়েছিল, সেই অনুযায়ীই কাজ শুরু করা হয়। যদিও এত আলোচনা-সমালোচনার মাঝেও রণবীর এখনও পর্যন্ত প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -