JKNews24 Disk: অবিবাহিত চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। লিখিত পরীক্ষা ছাড়াই এবার Indian Army-তে অফিসার পদে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে সেনা কর্তৃপক্ষ। যাঁদের কাছে এনসিসি (NCC) ‘সি’ সার্টিফিকেট রয়েছে, তাঁরা সরাসরি আবেদন করতে পারবেন National Cadet Corps-এর মাধ্যমে পরিচালিত NCC স্পেশাল এন্ট্রি স্কিমে। সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭০টি শূন্যপদে নিয়োগ করা হবে Indian Army-র NCC স্পেশাল এন্ট্রি স্কিমে। এর মধ্যে ৭টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে সেই সব পরিবারের সদস্যদের জন্য, যাঁদের পরিবারের কেউ সেনায় কর্মরত অবস্থায় যুদ্ধে শহিদ হয়েছেন—তাঁরাও এই বিশেষ কোটা অনুযায়ী আবেদন করতে পারবেন। পাশাপাশি পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ নির্ধারিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের নিচে পুরুষ ও মহিলা উভয় পদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন করার সময়সূচী:
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হাতে সময় খুব বেশি নেই। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবং কোনও প্রযুক্তিগত সমস্যায় না পড়তে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য এনসিসি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি National Cadet Corps-এর বি বা সি গ্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবার কিভাবে করবেন:
আবেদন করতে হবে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে joinindianarmy.nic.in
| NCC Special Entry Scheme Army Recruitment Notification 2026: Download Link |






