JKNews24 Disk: শিক্ষক হতে চাইলে আর আলাদা করে বি.এড করার জন্য অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। উচ্চমাধ্যমিক পাশ করলেই এবার সরাসরি চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (ITEP)-এ ভর্তি হওয়ার সুযোগ মিলছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির জন্য দিতে হয় National Common Entrance Test (NCET-2026) প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার আয়োজন করে National Testing Agency (NTA)। ফলে যারা শিক্ষকতার পেশায় দ্রুত এবং পেশাদারভাবে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য ITEP হতে পারে একটি বড় সুযোগ।
ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (ITEP)-এ ভর্তির জন্য National Common Entrance Test (NCET-2026)-এর আবেদন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ১০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৭ এপ্রিল এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটি সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। বাংলা, ইংরেজি, অসমিয়া-সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, ফলে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি হয়েছে। দেশজুড়ে একাধিক শহরে পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, মালদা ও শিলিগুড়ি শহরে পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই কোর্সে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তবে জেনারেল (General) প্রার্থীদের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় প্রযোজ্য হতে পারে।
আবেদন ফি
NCET-2026 পরীক্ষার আবেদন ফি ক্যাটাগরি অনুযায়ী আলাদা নির্ধারণ করা হয়েছে। জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১,২০০ টাকা। ওবিসি (OBC) ও ইডব্লিউএস (EWS) প্রার্থীদের ক্ষেত্রে ফি ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। আর এসসি (SC) ও এসটি (ST) প্রার্থীদের জন্য আবেদন ফি ৬৫০ টাকা দিতে হবে।
NCET পরীক্ষাটি হয়ে থাকে মূলত দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে। পরীক্ষা মোট চারটি ভাগে বিভক্ত এবং মোট ১৮১টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ১৬০টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। এরজন্য সময় দেবে ৩ ঘণ্টা (১৮০ মিনিট)। প্রতিটি প্রশ্ন MCQ হবে।
কিভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে শুধু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে https://exams.nta.nic.in/ncet/
উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে BA-BEd, BSc-BEd, BCom-BEd-এর মতো কোর্সগুলোতে সরাসরি ভর্তি হয়ে পড়ার সুযোগ পাবেন। এছাড়াও এই কোর্সটি করলে IIT, NIT, সেন্ট্রাল ও স্টেট বিশ্ববিদ্যালয়, RIE এবং সরকারি কলেজে শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ পাবেন।
| NCET 2026 for admission to 4-Year Integrated Teacher Education Programme (ITEP) Notification Download: Download NowNow |









