সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

প্রথম পাতা /  / Deendayal Port Pilot Recruitment 2026: দীনদয়াল পোর্টে পাইলট নিয়োগ, 

Deendayal Port Pilot Recruitment 2026: দীনদয়াল পোর্টে পাইলট নিয়োগ,

Author Pinky Khan
Published: February 13, 2026 4:40 PM
Follow Us:
Google News icon
Deendayal Port Pilot Recruitment 2026
---Advertisement---

JKNews24 Disk: ভারত সরকারের জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের অধীনে দেশের অন্যতম শীর্ষ মেজর পোর্ট Deendayal Port Authority পাইলট পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গুজরাটে অবস্থিত এই বিশ্বমানের মাল্টি-কার্গো বন্দরে সরাসরি নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। এই পদের প্রারম্ভিক মাসিক বেতন থাকবে প্রায় ৭০,০০০ টাকা থেকে, পাশাপাশি মিলবে বিভিন্ন সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

Deendayal Port Pilot Recruitment 2026

Deendayal Port Authority-তে পাইলট (ক্লাস–১) পদে অনলাইন আবেদন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে ভারত সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় স্বীকৃত ‘মাস্টার অফ ফরেন গোয়িং শিপ’ (Master of Foreign Going Ship) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিদেশগামী জাহাজে মাস্টার বা চিফ অফিসার হিসেবে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারিত হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।

আবেদন কিভাবে করবেন

পাইলট (ক্লাস–১) পদে আবেদন করতে হলে প্রার্থীদের Deendayal Port Authority-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.deendayalport.gov.in) থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম সাবমিট করার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সমস্ত প্রাসঙ্গিক সার্টিফিকেট আপলোড/সংযুক্ত করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে। আবেদন করার আগে নির্দেশিকা ভালোভাবে পড়ে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি, যাতে কোনও ত্রুটির কারণে আবেদন বাতিল না হয়।

---Advertisement---
Deendayal Port Authority Pilot Recruitment Notification 2026 Download Link:– Download Now 

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---