সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

প্রথম পাতা /  / যুবসাথী নিয়ে বড় প্রশ্ন! মহিলারা কি মাসিক ভাতা পাবেন? জানুন বিস্তারিত 

যুবসাথী নিয়ে বড় প্রশ্ন! মহিলারা কি মাসিক ভাতা পাবেন? জানুন বিস্তারিত

Author Pinky Khan
Published: February 15, 2026 9:25 AM
Follow Us:
Google News icon
যুবসাথী
---Advertisement---

JKNews24 Bangla Disk: বাংলার বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে Government of West Bengal চালু করেছে যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্প। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র আগের ঘোষণা মতো আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তার আগে আজ, রবিবার থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বসেছে ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প, যেখানে যুবসাথীর ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজ সেরে নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন আবেদনকারীরা। স্বাভাবিকভাবেই ভিড়ের মাঝে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরছে তা হল—মহিলারাও কি এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন?

কতদিন চলবে যুবসাথীর আবেদন প্রক্রিয়া?

রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলার সবকটি ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। অনলাইনে আগেই এই বিশেষ প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে, ফলে অনেকেই বাড়ি থেকেই ফর্ম ডাউনলোড করে পূরণ করছেন। পাশাপাশি যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা নিকটবর্তী ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারছেন। Government of West Bengal-এর তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বেকার ভাতা প্রকল্পে আবেদন করার সুযোগ থাকবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই এখনই আবেদন সেরে ফেলছেন।

মহিলারা পাবেন না যুবসাথীর টাকা?

সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে ‘যুবসাথী’ প্রকল্প চালুর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী Chandrima Bhattacharya। যদিও নাম যুবসাথী, তবে এটি শুধু পুরুষদের জন্য নয়—Mamata Banerjee সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা ও পুরুষ উভয় বাসিন্দারাই। অর্থাৎ মেয়েরাও সমানভাবে এই মাসিক ভাতার সুবিধা পাবেন। তাই এই প্রকল্প নিয়ে বিভ্রান্তির কোনও কারণ নেই, এটি বাংলার সব যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীর জন্যই চালু করা হয়েছে।

তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁদের বয়স 21 থেকে 41 এর মধ্যে এবং যাঁরা ন্যূনতম মাধ্যমিক পাস তাঁরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। একই সাথে, মাসিক 1500 টাকা করে আর্থিক সাহায্য পেতে হলে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার বা সমগোত্রীয় প্রকল্প থেকে টাকা পাওয়া চলবে না। অর্থাৎ ইতিমধ্যেই যদি কোনও আবেদনকারী লক্ষীর ভান্ডার বা কৃষক বন্ধুর মতো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তবে এই প্রকল্পের জন্য তাঁরা একেবারেই যোগ্য নন।

---Advertisement---
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---