JKNews24 Bangla Disk: সম্প্রতি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর পরীক্ষা শেষ হতেই রাজ্যের হাজার হাজার পড়ুয়ার চোখ এখন ফলাফলের দিকেই। কবে প্রকাশ হবে রেজাল্ট, কতদিন পর অনলাইনে নম্বর দেখা যাবে এবং ঠিক কবে হাতে পাওয়া যাবে মার্কশিট—এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। ইতিমধ্যেই West Bengal Board of Secondary Education-এর সভাপতি সম্ভাব্য ফল প্রকাশের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। কতদিন অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের, আর ফল প্রকাশের পর কীভাবে মার্কশিট বিতরণ করা হবে—সব বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
Madhyamik Result 2026: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে?
গত ৭ই ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষার দিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন, এরপর তিনি সাংবাদিকদের রেজাল্ট সম্পর্কিত প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষা | পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পরীক্ষা ২০২৬ |
| আপডেট | রেজাল্ট ও ফল প্রকাশ |
| আনুমানিক তারিখ | মে মাসের প্রথম সপ্তাহে [1st Week of May] (Expected) |
মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ
২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তবে এখনও দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মার্চ বা এপ্রিল মাসেই ভোট হতে পারে। সেই পরিস্থিতিতে প্রশাসনিক ব্যস্ততার কারণে এপ্রিল মাসে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। তাই সবদিক বিচার করে শিক্ষামহলের একাংশের ধারণা, West Bengal Board of Secondary Education সম্ভবত মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারে। যদিও চূড়ান্ত ঘোষণা পর্ষদের তরফেই আসবে, তবুও এখন থেকেই মে মাসকে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে।
মে মাসের প্রথম সপ্তাহে নাগাদ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর আগে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ ও সময়সহ বিস্তারিত জানানো হবে। তার পাশাপাশি আপনারা Edutips এর রেজাল্ট পোর্টালে (result.edutips.in) দেখতে পারবেন।










