বিনোদন ব্যবসা খবর রাশিফল আবহাওয়া আন্তর্জাতিক প্রকল্প শিল্প জীবনী পড়াশোনা

প্রথম পাতা /  /  মাধ্যমিক পাশেই রেলে চাকরি! টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ ২০২৬

মাধ্যমিক পাশেই রেলে চাকরি! টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ ২০২৬

মাধ্যমিক পাশেই Eastern Railway–এর আসানসোল ডিভিশনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট (STBA) পদে নিয়োগের সুযোগ। গালসি স্টেশনে মাত্র ১টি শূন্যপদে তিন বছরের চুক্তিভিত্তিক কাজ। নির্দিষ্ট বেতন নেই, টিকিট বিক্রির উপর কমিশন মিলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

মাধ্যমিক পাশেই রেলে চাকরি

HIGHLIGHTS

  • মাধ্যমিক পাশেই রেলে চাকরি
  • টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ ২০২৬
  • আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিবেন

JKNews24 Disk: শুধুমাত্র মাধ্যমিক পাশেই রেলে টিকিট বিক্রির চাকরির দারুণ সুযোগ মিলছে। Eastern Railway–এর আসানসোল ডিভিশনের অধীনে স্টেশন টিকিট বুকিং এজেন্ট (STBA) পদে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগটি Galsi railway station-এ তিন বছরের চুক্তিভিত্তিকভাবে করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের স্টেশনে টিকিট বিক্রির দায়িত্ব সামলাতে হবে। যারা কম শিক্ষাগত যোগ্যতায় সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চান, তাঁদের জন্য এটি একটি ভাল সুযোগ হতে পারে।

মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে, এই পদের পদসংখ্যা ১টি মাত্র।  এরজন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর বয়সী।  এছাড়া এই পদে মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।  তবে টিকিট বিক্রি অনুযায়ী কর্মরত প্রার্থীরা কমিশন ভিত্তিক টাকা পাবেন।

আবেদন ও নিয়োগ কিভাবে হবে

আগ্রহী প্রার্থীদের ১৯ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬-এর মধ্যে Eastern Railway–এর আসানসোল ডিআরএম (DRM) অফিস থেকে ১,১২০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় ২,০০০ টাকার ইএমডি (EMD) ডিমান্ড ড্রাফট সংযুক্ত করা বাধ্যতামূলক। সম্পূর্ণ ফর্মটি মুখবন্ধ খামে ভরে ১৩ মার্চ দুপুর ২টার মধ্যে আসানসোল ডিআরএম অফিসের নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে। ডাকযোগেও আবেদন পাঠানো যাবে, তবে তা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো আবশ্যক। একই দিন বিকেল ৪টায় সকলের উপস্থিতিতে টেন্ডার বক্স খোলা হবে এবং সেখান থেকেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিবেন

West Bengal Galsi Railway Station Ticket Booking Agent Recruitment Notification 2026 Download:- Download Now

--Advertisement--

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

--Advertisement--