পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু রেখেছে। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কেবল জমির মালিকরাই আর্থিক সুবিধা পেতেন। কিন্তু এবার যাদের নিজস্ব কোনো জমি নেই, তারাও আর্থিক সহায়তা পাবেন। ‘ভূমিহীন কৃষক বন্ধু’ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষক আর্থিক অনুদান পেয়ে থাকেন। আজকের পোস্টে এই প্রকল্পের খুঁটিনাটি আলোচনা করব। কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত জেনে নেব।
ভূমিহীন কৃষক বন্ধু 2026 (Vumiheen Krishak Bondhu)
পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ পরিচালিত ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত চাষীদের সাহায্য করা হয় যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই। মূলত যারা বর্গাদার বা নথিভুক্ত ভাগচাষী হিসেবে অন্যের জমিতে চাষাবাদ করেন। তাদের কৃষি কাজের খরচ চালানোর জন্য বছরে দুটি ধাপে মোট চার হাজার টাকা প্রদান করা হয়।
ভূমিহীন কৃষক বন্ধু বয়স সীমা
ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার মৃত্যুজনিত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ভূমিহীন কৃষক বন্ধু কারা কারা পাবে?
যাদের নিজের কোনো চাষযোগ্য জমি নেই কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। তারাও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে একজন নথিভুক্ত বর্গাদার বা ভাগচাষী হতে হবে।
ভূমিহীন কৃষক বন্ধু আবেদন পদ্ধতি
ভূমিহীন বা ভাগচাষীদের ক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়াটি মূলত অফলাইনে সম্পন্ন করা হয়। এজন্য প্রথমে নিজের ব্লকের কৃষি অধিকর্তার অফিস বা নিকটবর্তী ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর ভূমিহীন কৃষকদের জন্য নির্ধারিত ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে তা কৃষি দপ্তর বা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে জমা দিতে হবে, তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভূমিহীন কৃষক বন্ধু কি কি ডকুমেন্টস লাগবে?
ভূমিহীন কৃষক বন্ধু ২০২৬ প্রকল্পে আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা প্রয়োজন। এর মধ্যে আবেদনকারীর ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আধার কার্ড, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে সেই ব্যাঙ্ক পাসবুকের জেরক্স কপি এবং আধার ও ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। এছাড়াও একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, বর্গাদার বা ভাগচাষী হওয়ার স্ব-ঘোষণাপত্র এবং একটি সচল মোবাইল নম্বর জমা দিতে হবে।
ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
আপনি আবেদন করার পর আপনার নাম তালিকায় উঠেছে কি না বা টাকা ঢুকেছে কি না, তা সহজেই অনলাইন থেকে চেক করতে পারবেন:
- প্রথমে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.wb.gov.in এ যান।
- এরপর আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর টাইপ করে ‘Search’ বাটনে ক্লিক করুন।
- আপনার আবেদনের বর্তমান অবস্থা (Approved, Pending বা Rejected) স্ক্রিনে দেখতে পাবেন।
