দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘কিরণ প্রতিভা স্কলারশিপ’ একটি গুরুত্বপূর্ণ বেসরকারি উদ্যোগ। প্রতি বছর কিরণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশের বহু পড়ুয়াকে এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করলেই ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করার সুযোগ পায়। আর নির্বাচিত প্রার্থীদের পড়াশোনার খরচের বড় অংশই সংস্থা বহন করে। ফলে যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, তাদের জন্য এটি বড় সহায়ক হতে পারে। তবে আবেদন করার আগে কী কী যোগ্যতা লাগবে, কী নথিপত্র প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে—এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া জরুরি। তুমি যদি চলতি শিক্ষাবর্ষের পড়ুয়া হও এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ো।
কিরণ প্রতিভা স্কলারশিপ 2026
| স্কলারশিপের নাম | কিরণ প্রতিভা স্কলারশিপ ২০২৬ |
| ধরন | বেসরকারি। |
| প্রদানকারী সংস্থা | কিরণ ফাউন্ডেশন। |
| যোগ্যতা | অন্তত অষ্টম শ্রেণী (Class 8) পাস। |
| স্কলারশিপের পরিমাণ | মেধার ভিত্তিতে আলাদা। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | চলছে । |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.buddy4study.com / www.kiran.foundation |
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা খুবই জরুরি। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং আবেদন করার সময় তার বয়স কমপক্ষে ১৪ বছর হওয়া দরকার। পাশাপাশি, প্রার্থীর পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হওয়া বাধ্যতামূলক। কারণ এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্যই তৈরি। শুধু পড়াশোনায় ভালো হলেই নয়, খেলাধুলা বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকলেও আবেদনকারী অতিরিক্ত অগ্রাধিকার পেতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের স্ক্যান কপি আগে থেকেই প্রস্তুত রাখা খুবই দরকার। যাতে আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। সাধারণত আধার কার্ড বা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র, অষ্টম শ্রেণি বা তার উপরের ক্লাসের মার্কশিট, পরিবারের আয়ের শংসাপত্র জমা দিতে হয়। এর পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক বা পরিচিত কোনো সম্মানীয় ব্যক্তির কাছ থেকে নেওয়া দুটি সুপারিশপত্রও প্রয়োজন হয়। এছাড়া একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং যদি খেলাধুলা বা অন্য কোনো ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব থাকে, তাহলে তার সার্টিফিকেট জমা দিলে অতিরিক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আবেদন করার পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:
- প্রথমে Buddy4Study পোর্টালে যান বা সরাসরি কিরণ ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করুন।
- ‘Kiran Pratibha Scholarship 2026’ লিঙ্কে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- লগ-ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় সব নথি আপলোড করুন।
- ফর্মটি ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদনের সময়সীমা সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল ওয়েবসাইট বা Buddy4Study ওয়েবসাইট ফলো করুন।

