Homeচাকরি খবরমালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ! ইন্টারভিউ দিয়েই চাকরি

মালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ! ইন্টারভিউ দিয়েই চাকরি

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে শিক্ষকতার স্বপ্ন দেখেন। তাহলে এবার আপনার জন্য দারুণ সুযোগ এসেছে। সম্প্রতি Paschim Banga Mass Education Extension Department ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মাধ্যমে মালদার একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকা সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিশেষ দিক হল—এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য […]

- Advertisement -

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে শিক্ষকতার স্বপ্ন দেখেন। তাহলে এবার আপনার জন্য দারুণ সুযোগ এসেছে। সম্প্রতি Paschim Banga Mass Education Extension Department ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মাধ্যমে মালদার একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকা সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিশেষ দিক হল—এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ উভয়েই নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন। তাই যারা সহজ উপায়ে শিক্ষকতার পেশায় প্রবেশ করতে চান। তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আগ্রহী প্রার্থীদের এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আজকের খবরটি শেষ পর্যন্ত পড়তে বলা হচ্ছে।

মালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মালদা জেলার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে—Adhikar Residential School for the Mentally Retarded এবং Narendra Nath Memorial School and Vocational Training Institute for Multiple Disabled।

এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে—বিভিন্ন বিষয়ে শিক্ষক, হোস্টেল সুপারিনটেনডেন্ট, স্পিচ থেরাপিস্ট, গ্রুপ ডি কর্মী, ফিজিওথেরাপিস্ট এবং মনোবিজ্ঞানী। ফলে শিক্ষা ও স্বাস্থ্য—দুই ক্ষেত্রেই কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই নিয়োগে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছে, যা প্রার্থীদের আগে থেকেই ভালোভাবে জেনে নেওয়া জরুরি। শিক্ষক পদে আবেদন করতে হলে স্নাতকোত্তর, স্নাতক (অনার্স/পাস) বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং অন্তত ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ এবং প্রতিবন্ধকতা বিষয়ক সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা দরকার।

--Advertisement--

গানের শিক্ষক পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশের সঙ্গে কণ্ঠসঙ্গীতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, আর বাদ্যযন্ত্রে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। ফিজিওথেরাপিস্ট ও স্পিচ থেরাপিস্ট পদের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট এবং অন্তত ৬ মাসের অভিজ্ঞতা প্রয়োজন। মনোবিজ্ঞানী পদের জন্য Applied Psychology-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার দক্ষতা জরুরি। এছাড়া গ্রুপ-ডি পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ এবং ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।

ইন্টারভিউয়ের ডিটেইল

  • ইন্টারভিউয়ের তারিখ: ৩রা এপ্রিল, ২০২৬ (শুক্রবার)।
  • সময়: দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে।
  • স্থান: উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (বাঘা যতীন ক্লাবের উল্টো দিকে), উমা রায় সরণি, ২ নং গভঃ কলোনী, পোঃ মোকদমপুর, জেলা: মালদা।
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news