Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)১ এপ্রিল থেকে বড় বদল! পেট্রোলে ইথানল, LPG দাম, প্যান কার্ডে নতুন...

১ এপ্রিল থেকে বড় বদল! পেট্রোলে ইথানল, LPG দাম, প্যান কার্ডে নতুন নিয়ম

বর্তমানে দেশে যেভাবে জ্বালানি সংকট বাড়ছে, তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ৬০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১২ ডলার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও চাপের হয়ে উঠছে। এই অবস্থায় পেট্রোল-ডিজেলের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, কারণ সরবরাহ ও দামের অস্থিরতা দুটোই বাড়ছে। এর মধ্যেই খবর […]

- Advertisement -

বর্তমানে দেশে যেভাবে জ্বালানি সংকট বাড়ছে, তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ৬০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১২ ডলার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও চাপের হয়ে উঠছে। এই অবস্থায় পেট্রোল-ডিজেলের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, কারণ সরবরাহ ও দামের অস্থিরতা দুটোই বাড়ছে। এর মধ্যেই খবর মিলছে, ১ এপ্রিল থেকে পেট্রোলে নির্দিষ্ট মাত্রায় মিশ্রণ (ব্লেন্ডিং) বাধ্যতামূলক করা হতে পারে, যার প্রভাব দামের ওপর পড়তে পারে। পাশাপাশি এলপিজি-র দাম আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু জ্বালানিই নয়, এপ্রিল মাস থেকে ট্রেনের টিকিট, বেতন কাঠামো, সঞ্চয় প্রকল্পসহ একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে (April Rules Changes)।

আয়কর নিয়মে বড়সড় পরিবর্তন

নতুন অর্থবছরের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল থেকে দেশের আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন আয়কর আইন ২০২৬ চালু হওয়ার ফলে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইটিআর (Income Tax Return) জমা দেওয়ার সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে—এখন করদাতারা ৩১ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। পাশাপাশি জরিমানা সহ সংশোধিত রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে আগামী ৩১ মার্চ। আরও একটি গুরুত্বপূর্ণ বদল হলো, এতদিন যে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ শব্দটি ব্যবহার করা হতো, তার পরিবর্তে এখন থেকে ‘ট্যাক্স ইয়ার’ লেখা হবে।

প্যান কার্ডের নিয়মে পরিবর্তন

আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের আর্থিক লেনদেনে প্রভাব ফেলবে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ লক্ষ টাকার বেশি যেকোনও লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ৫ লক্ষ টাকার বেশি দামের গাড়ি কিনতেও প্যান কার্ড দেখাতে হবে। অন্যদিকে, নতুন করে প্যান কার্ড বানানোর ক্ষেত্রেও নিয়ম কড়া করা হয়েছে—এখন আর শুধু আধার কার্ড দিলেই হবে না, সঙ্গে বয়সের প্রমাণ হিসেবে অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্টের মতো নথি লাগতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

পেট্রলে ভেজাল মেশানো বাধ্যতামূলক

২০২৬ সালের ১ এপ্রিল থেকে সারা দেশে বড় একটি পরিবর্তন কার্যকর হতে চলেছে—এবার থেকে শুধুমাত্র ই-২০ পেট্রোল বিক্রি করা হবে। অর্থাৎ, পেট্রোলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো থাকবে। এই নিয়মটি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে কার্যকর করা হবে। মূলত পেট্রোলের গুণগত মান উন্নত করা এবং দূষণ কমানোর লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। তবে এই পরিবর্তনের ফলে পেট্রোলের দাম বাড়বে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি।

--Advertisement--

এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ

প্রতিমাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে থাকে তেল বিপণন সংস্থাগুলি। কিন্তু বহুদিন ধরেই গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকার পর গ্যাসের সংকট দেখা দিতেই হঠাৎ করে ৬০ টাকা করে বাড়ানো হয়েছে সিলিন্ডারের দাম। তাই আশা করা হচ্ছে, আগামী ১ এপ্রিলেও হয়তো দাম নিয়ে কিছুটা পর্যালোচনা করতে পারে সংস্থাগুলি।

ট্রেনের টিকিট কাটার নিয়মে পরিবর্তন

আগামী ১ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার বেশি সময় আগে টিকিট বাতিল করলে সর্বোচ্চ রিফান্ড পাওয়া যাবে। তবে ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে। আর যদি ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়, তাহলে ৫০% ভাড়া কেটে নেওয়া হবে। ফলে যাত্রীরা এখন টিকিট বাতিলের সময়সীমা মাথায় রেখে পরিকল্পনা করলে বেশি টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

--Advertisement--

বেতন কাঠামোতে পরিবর্তন

তুন অর্থবছরের শুরুতেই আয়কর বিধি আর শ্রম আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের বেতনের উপর প্রভাব পড়তে পারে। এবার মূল বেতন সিটিসি-র কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। আর এই নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এছাড়া ডিজিটাল পেমেন্ট ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। সেক্ষেত্রে ওটিপি বা বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হতে পারে। আর এই নতুন নিয়মও ১ এপ্রিল থেকে চালু হবে।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -