আয়কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার (Pan Card Rules Change)। আর সেই লক্ষ্যেই আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। এই নতুন আইনের আওতায় প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে রেস্তোরার বিল পরিশোধ, এমনকি গাড়ি কেনা বা সম্পত্তি বিক্রির ক্ষেত্রেও এই নতুন নিয়মগুলি প্রযোজ্য হবে। মূলত আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই ১ এপ্রিল থেকে ঠিক কোন কোন নিয়ম চালু হচ্ছে, তা আগে থেকেই জেনে রাখা অত্যন্ত জরুরি।
1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড় বদল (Pan Card Rules Change)
প্রথম পরিবর্তন
নতুন প্যান কার্ড করতে চাইলে এবার থেকে নিয়ম আরও কড়া হচ্ছে। আগে যেখানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ই-প্যান পাওয়া যেত। এখন থেকে আধারের সঙ্গে বার্থ সার্টিফিকেট জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। বিকল্প হিসেবে দশম শ্রেণীর মার্কশিট বা ভোটার কার্ডও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি প্যান ও আধার কার্ডে নাম এক হওয়া জরুরি। যদি কারও নামে ভুল থাকে সেক্ষেত্রে সেটি পহেলা এপ্রিলের আগে সংশোধন করে নিন।
দ্বিতীয় পরিবর্তন
হোটেল, রেস্তোরাঁ, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজমেন্টে যদি মোট খরচ ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলে প্যান কার্ডের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ফলে বড় অঙ্কের খরচে এখন থেকে প্যান ডিটেলস দিতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
তৃতীয় পরিবর্তন
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। আগামী ১ এপ্রিল থেকে কেউ যদি নগদ ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা বা উত্তোলন করেন, তাহলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ব্যাঙ্কে ৫০ হাজার টাকার বেশি জমা দিলেও প্যান কার্ড লাগবে। তবে একটি আর্থিক বছরে মোট নগদ লেনদেন ১০ লক্ষ টাকার কম হলে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।
চতুর্থ পরিবর্তন
এবার থেকে ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি বা বাইক কিনতে গেলে প্যান কার্ডের নম্বর বা কপি জমা দিতে হবে। তবে যদি গাড়ির দাম ৪ লক্ষ ৯৯ হাজার ৯৯০ টাকার মধ্যে থাকে, তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সব মিলিয়ে, বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নজরদারি বাড়াতেই এই নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে।
