ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ করা হবে, এই মর্মে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ সারাদেশে বিভিন্ন শাখাতে শূন্যপদ রয়েছে। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদনযোগ্য। আরো বিস্তারিত জানতে প্রতিবেদনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।
ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। সব মিলিয়ে মোট ১০৪টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের দেশজুড়ে বিভিন্ন শাখায় যেমন (পশ্চিমবঙ্গের জন্য কলকাতায়) নিয়োগ হবে। নীচে শূন্যপদের সংখ্যা দেওয়া হল।
| পদের নাম | মোট শূন্যপদ |
| AVP II – Group Head | ৪ |
| AVP II – Territory Head | ১৭ |
| DM – Senior Relationship Manager | ৭০ |
| DM – Wealth Strategist | ১৩ |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে যাঁদের ম্যানেজমেন্টে ২ বছরের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। পাশাপাশি এনআইএসএম বা আইআরডিএ-র মতো প্রাসঙ্গিক সার্টিফিকেশন থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
অন্যান্য যোগ্যতা
আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই তাদের CIBIL Score যাচাই করে নিতে হবে। যোগদানের সময় ন্যূনতম ৬৮০ বা তার বেশি ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা
| পদের নাম | প্রয়োজনীয় অভিজ্ঞতা |
| AVP II – Group Head | ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা |
| AVP II – Territory Head | ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা |
| DM – Senior Relationship Manager | ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা |
| DM – Wealth Strategist | ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা |
বয়সসীমা
বয়সসীমা নির্ধারণ করা হবে ১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী, এবং বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। নিচে পদের ভিত্তিতে বয়সসীমা দেওয়া হলো—
| পদের নাম | বয়সসীমা |
|---|---|
| এভিপি ২ – গ্রুপ হেড | ৩১ – ৪৫ বছর |
| এভিপি ২ – টেরিটরি হেড | ২৭ – ৪০ বছর |
| ডিএম – সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার | ২৪ – ৩৫ বছর |
| ডিএম – ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট | ২৪ – ৪৫ বছর |
আবেদন পদ্ধতি
আবেদন করতে হলে প্রথমে Bank of Baroda-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ক্যারিয়ার’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে প্রথমে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় নথিপত্র যেমন ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, হাতে লেখা ঘোষণাপত্র, আধার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা করলেই পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদন ফি
- সাধারণ (UR), EWS এবং OBC প্রার্থী: ৮৫০ টাকা।
- SC, ST, PWD এবং মহিলা প্রার্থী: ১৭৫ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | ২৭.০৩.২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৬.০৪.২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৬.০৪.২০২৬ |
