Homeপড়াশোনা খবরস্কলারশিপJM Sethia Merit Scholarship 2026 | জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026

JM Sethia Merit Scholarship 2026 | জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026

পশ্চিমবঙ্গের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের বহু শিক্ষার্থীর কাছে ‘জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ’ আজ এক পরিচিত ও ভরসাযোগ্য বেসরকারি স্কলারশিপ। যেখানে প্রতি বছর দেশের অসংখ্য দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রী আবেদন করে নিজেদের উচ্চশিক্ষার খরচ চালানোর সুযোগ পায়। জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। এবং নির্বাচিত হলে বছরে […]

- Advertisement -

পশ্চিমবঙ্গের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের বহু শিক্ষার্থীর কাছে ‘জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ’ আজ এক পরিচিত ও ভরসাযোগ্য বেসরকারি স্কলারশিপ। যেখানে প্রতি বছর দেশের অসংখ্য দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রী আবেদন করে নিজেদের উচ্চশিক্ষার খরচ চালানোর সুযোগ পায়। জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। এবং নির্বাচিত হলে বছরে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। তুমি যদি এই বছরের একজন শিক্ষার্থী হয়ে থাকো এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও, তবে আজকের প্রতিবেদনে স্কলারশিপের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সব নিয়ে বিস্তারিত আলোচনা দেখে নাও।

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026 (JM Sethia Merit Scholarship)

স্কলারশিপ এর নামজে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ।
ধরনবেসরকারি।
প্রদানকারী সংস্থাজে এম শেঠিয়া চ্যারিটেবল ট্রাস্ট।
ক্লাসনবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
টাকার পরিমাণবছরে ৬ হাজার থেকে ১২ হাজার।
আবেদন পদ্ধতিঅনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমানিচে জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.jmstrust.com/

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপকে মূলত ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের জন্য যোগ্যতার মান আলাদা:

ক্যাটাগরিবর্তমান কোর্সপ্রয়োজনীয় নম্বর (কমপক্ষে)
Category Aনবম ও দশম শ্রেণি৭৫% নম্বর (৮ম শ্রেণিতে)।
Category Bএকাদশ ও দ্বাদশ শ্রেণি৭৫% নম্বর (১০ম শ্রেণিতে)।
Category Cস্নাতক৭৫% (সায়েন্স), ৬৫% (আর্টস/কমার্স)।
Category Dস্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সস্নাতকোত্তরে ৭৫% (সায়েন্স), ৬৫% (আর্টস/কমার্স)। আর প্রফেশনাল কোর্সে ৫০ % নম্বর

বৃত্তির পরিমাণ

নিচে ‘জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ’-এর বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বৃত্তির পরিমাণ ও সময়সীমা সহজভাবে তুলে ধরা হলো—

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কোর্সের ক্যাটাগরিবর্তমান শিক্ষাবর্ষ / কোর্সমাসিক বৃত্তির পরিমাণবৃত্তির সময়সীমা
Category Aনবম ও দশম শ্রেণি৫০০ টাকা২ বছর (মাধ্যমিক পর্যন্ত)
Category Bএকাদশ ও দ্বাদশ শ্রেণি৬০০ টাকা২ বছর (উচ্চ মাধ্যমিক পর্যন্ত)
Category Cস্নাতক স্তর৭০০ টাকা৩ বছর (গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত)
Category Dস্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্স১,০০০ টাকা২ বছর (কোর্স সমাপ্তি পর্যন্ত)

প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগে থেকেই স্ক্যান করে প্রস্তুত রাখা খুব জরুরি। কারণ অনলাইন আবেদন প্রক্রিয়ায় এগুলো আপলোড করতে হয়। সাধারণত শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রশিদ বা ফি বুক। পারিবারিক আয়ের শংসাপত্র, একটি পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি জমা দিতে হয়।

--Advertisement--

অনলাইন আবেদন

এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New Registration অপশনে ক্লিক করে নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এরপর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আবেদনপত্রটি ধীরে ধীরে সঠিকভাবে পূরণ করতে হবে; তারপর আগে থেকে স্ক্যান করে রাখা প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিয়ে শেষে আবেদনটি সাবমিট করলেই তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

অফলাইন আবেদন

এই স্কলারশিপে অফলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship’ সেকশন থেকে Application Form ডাউনলোড করতে হবে, তারপর ফর্মটি মনোযোগ দিয়ে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক আয়ের তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ও মার্কশিটের কপি ফর্মের সঙ্গে সংযুক্ত করে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং সবশেষে সেটি J.M. Sethia Charitable Trust, 133, Biplabi Rash Behari Basu Road, 2nd Floor, Kolkata – 700001 ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠালেই তোমার আবেদন সম্পন্ন হবে।

--Advertisement--

গুরুত্বপূর্ণ তারিখ

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্ধারিত আবেদন জমার পড়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই আবেদনের তারিখ সম্পর্কে আপডেটেড থাকতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের এই পোর্টাল/টেলিগ্রাম চ্যানেলে নজর রাখুন। Whatsapp গ্রুপঃ Join Now

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -