Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারHotel Management |  উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট?

Hotel Management |  উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট?

উচ্চ মাধ্যমিকের পর বর্তমানে প্রফেশনাল কোর্সের দিকে ঝোঁক অনেকটাই বেড়েছে। আর সেই তালিকায় হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management) অন্যতম জনপ্রিয় একটি বিকল্প হিসেবে উঠে এসেছে। হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি পড়লে শুধু হোটেলেই নয়, পর্যটন, এভিয়েশন, ক্রুজ, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রেই ভালো কেরিয়ারের সুযোগ তৈরি করতে পারবে। তবে অনেক শিক্ষার্থীর ভয় থাকে—এই কোর্স করার পর ভবিষ্যতে কী ধরনের […]

- Advertisement -

উচ্চ মাধ্যমিকের পর বর্তমানে প্রফেশনাল কোর্সের দিকে ঝোঁক অনেকটাই বেড়েছে। আর সেই তালিকায় হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management) অন্যতম জনপ্রিয় একটি বিকল্প হিসেবে উঠে এসেছে। হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি পড়লে শুধু হোটেলেই নয়, পর্যটন, এভিয়েশন, ক্রুজ, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রেই ভালো কেরিয়ারের সুযোগ তৈরি করতে পারবে। তবে অনেক শিক্ষার্থীর ভয় থাকে—এই কোর্স করার পর ভবিষ্যতে কী ধরনের চাকরি পাওয়া যায়, বেতন কেমন হয়। তাই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার কথা ভাবছো। তাহলে ভর্তি হওয়ার আগে এই বিষয়ের কেরিয়ার সুযোগ, পড়াশোনার ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারও।

উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management)

উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট নেওয়া ঠিক হবে কি না—এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। কারণ অনেকেই মনে করেন এটি শুধু রান্না বা খাবার পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে এই ক্ষেত্রটি একটি বিশাল ইন্ডাস্ট্রি, যেখানে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনসহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে। শুধু হোটেলেই নয়, বড় বড় ক্রুজ শিপ, এয়ারলাইনস ও আন্তর্জাতিক পর্যটন সংস্থাতেও এই কোর্সের পরে ভালো চাকরির সুযোগ মেলে। আর একবার এই সেক্টরে প্রবেশ করতে পারলে কেরিয়ারের গ্রোথ ও বেতন দুটোই দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে বিদেশে এই পেশার চাহিদা অনেক বেশি। ফলে উচ্চ বেতনে কাজ করার পাশাপাশি বিশ্ব ভ্রমণের সুযোগও তৈরি হয়।

হোটেল ম্যানেজমেন্ট করতে কি যোগ্যতা লাগে?

হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে গেলে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হয় না। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত গুণাবলিও থাকা দরকার—প্রথমত, যেকোনো বিভাগে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সরকারি কলেজে ভর্তি হতে চাইলে সাধারণত ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন। পাশাপাশি ভালো কমিউনিকেশন স্কিল এবং ইংরেজিতে সাবলীল হওয়া অত্যন্ত জরুরি। কারণ এই পেশায় প্রতিদিন বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এছাড়া ধৈর্যশীল মনোভাব, দীর্ঘ সময় কাজ করার মানসিকতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মার্জিত ব্যক্তিত্ব এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর সবশেষে টিমওয়ার্কের মানসিকতা থাকা আবশ্যক। কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে অধিকাংশ কাজই দলগতভাবে সম্পন্ন করতে হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উচ্চ মাধ্যমিকের পর কোন কোন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা যায়?

উচ্চ মাধ্যমিকের পর আপনি আপনার পছন্দমত হোটেল ম্যানেজমেন্টের নিম্নলিখিত যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন।

--Advertisement--
কোর্সের নামসময়সীমাশিক্ষাগত যোগ্যতা
B.Sc in Hospitality & Hotel Admin৩ বছর।উচ্চ মাধ্যমিক (ন্যূনতম ৪৫%-৫০% নম্বর)।
Bachelor of Hotel Management (BHM)৪ বছর।উচ্চ মাধ্যমিক ও প্রবেশিকা পরীক্ষা।
Diploma in Hotel Management১-২ বছর।উচ্চ মাধ্যমিক পাস।
Certificate Courses৬ মাস – ১ বছর।মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক।

হোটেল ম্যানেজমেন্টের কেরিয়ার কিরকম?

হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করার পর কেরিয়ারের সুযোগ সত্যিই অনেক বড়—তুমি সহজেই Taj Hotels, Oberoi Hotels, Marriott International বা ITC Hotels-এর মতো ফাইভ স্টার হোটেল চেইনে কুক, অ্যাডমিন, রিসেপশনিস্ট বা ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজের সুযোগ পেতে পারো। পাশাপাশি ক্রুজ শিপ ও আন্তর্জাতিক হসপিটালিটি সেক্টরেও ভালো চাকরি মেলে। শুধু তাই নয়, নামকরা এয়ারলাইন্সে কেবিন ক্রু বা গ্রাউন্ড স্টাফ হিসেবেও কাজ করার সুযোগ থাকে। যেখানে বেতন খুব দ্রুত বাড়ে এবং অনেক ক্ষেত্রেই লাখ টাকার ওপরে পৌঁছে যায়। বিশেষ করে বিদেশে কাজের সুযোগ পেলে আয় আরও বেশি হতে পারে। অন্যদিকে, যদি তুমি একটি স্থিতিশীল সরকারি চাকরি চাও, সেটারও পথ খোলা আছে—এর জন্য NCHMCT JEE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IHM কলেজগুলোতে ভর্তি হয়ে কোর্স সম্পন্ন করতে হবে। তারপর ট্যুরিজম বিভাগ, ডিফেন্স বা রেলওয়ের মতো বিভিন্ন সরকারি দপ্তরেও চাকরির সুযোগ পাওয়া যায়।

Hotel Management

হোটেল ম্যানেজমেন্টে কিভাবে ভর্তি হওয়া যায়?

হোটেল ম্যানেজমেন্ট-এ ভর্তি হওয়ার প্রক্রিয়া খুব জটিল নয়, তবে ধাপে ধাপে সঠিকভাবে এগোতে হয়—প্রথমেই তোমাকে যেকোনো বিভাগে উচ্চ মাধ্যমিক (১০+২) পাশ করতে হবে। সাধারণত ৪৫–৫০% নম্বর থাকলেই তুমি আবেদন করতে পারবে। এরপর দুটি উপায়ে ভর্তি হওয়া যায়—প্রথমত, বিভিন্ন জাতীয় বা রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে, যেমন NCHMCT JEE, AIMA UGAT ইত্যাদি। যেখানে ভালো র‍্যাঙ্ক করলে সরকারি বা নামী ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয়ত, অনেক বেসরকারি কলেজ সরাসরি (merit basis) বা নিজস্ব এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ভর্তি নেয়।

--Advertisement--
Hotel Management

হোটেল ম্যানেজমেন্ট কোর্স কী?

হোটেল ম্যানেজমেন্ট কোর্স হলো আতিথেয়তা শিল্প বা হসপিটালিটি সেক্টরে পেশাদারিত্ব, হোটেল পরিচালনা, রন্ধনশিল্প, ফ্রন্ট অফিস, হাউসকিপিং এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস শেখার একটি বিশেষায়িত কোর্স

গ্র্যাজুয়েশনের পর কি হোটেল ম্যানেজমেন্ট করা যায়?

হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট-এ এমবিএ করা একেবারেই সম্ভব—তুমি যদি যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম ও দ্বাদশ পাশ করার পর বিজ্ঞান, বাণিজ্য বা কলা যেকোনো বিভাগে ন্যূনতম ৫০% নম্বরসহ স্নাতক (BA সহ) ডিগ্রি সম্পন্ন করে থাকো, তাহলে তুমি সহজেই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ কোর্সে ভর্তি হতে পারবে

ভারতের সেরা হোটেল ম্যানেজমেন্ট কলেজ কোনটি?

ভারতের সেরা হোটেল ম্যানেজমেন্ট কলেজগুলোর মধ্যে রয়েছে আইএইচএম, আইটিএম ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওবেরয় সেন্টার অফ লার্নিং এবং শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -