ওয়ানপ্লাস সম্প্রতি তাদের আপকামিং মিড-রেঞ্জ ডিভাইস OnePlus Nord 6 স্মার্টফোনের ঘোষণা করেছে। কোম্পানি নিশ্চিত করেছে, আগামী সপ্তাহে ভারতে ওয়ানপ্লাস নর্ড 6 লঞ্চ হবে। এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টের জন্য তৈরি। যেখানে সরাসরি প্রতিযোগিতা হবে Nothing Phone 4a, Motorola Edge 70 Fusion এবং Poco X8 Pro স্মার্টফোনের সঙ্গে। নতুন নর্ড 6 ফোনে ব্যবহারকারীরা আশা করতে পারেন উন্নত ফিচার, ভালো পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইন।
ভারতে OnePlus Nord 6 ফোনটি কবে হবে লঞ্চ
চীনা কোম্পানি ওয়ানপ্লাস জানিয়েছে যে নর্ড 6 স্মার্টফোনটি ভারতে আগামী 7 এপ্রিল সন্ধ্যা 7টায় লঞ্চ করা হবে। তবে কোম্পানি এখনও নিশ্চিত করেনি যে আপকামিং স্মার্টফোনটি লঞ্চ ইভেন্টে চালু করা হবে নাকি একটি ভিডিও মেসেজে চালু করা হবে।
ভারতে ওয়ানপ্লাস নর্ড 6 স্মার্টফোনের কত দাম হবে
রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক মেমোরি চিপের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম বাড়তে পারে। এবং এটি ওয়ানপ্লাস Nord 6 ফোনেও প্রভাব ফেলবে। যদিও এখনো অফিসিয়ালি নর্ড 6-এর দাম ঘোষণা হয়নি। তবে পূর্ববর্তী Nord 5 ফোনের দামের ধরন থেকে অনুমান করা যায়। গত বছরের লঞ্চে Nord 5-এর বেস মডেল (8GB RAM/128GB স্টোরেজ) শুরু হয়েছিল ₹31,999 থেকে, আর 12GB RAM/512GB মডেলের দাম ছিল ₹37,999। সেই হিসেবে ভারতে Nord 6 ফোনের দাম সম্ভবত ₹35,000–40,000 এর মধ্যে হতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের দিক থেকে বললে, ওয়ানপ্লাস Nord 6 ফোনে থাকবে 165Hz 1.5K AMOLED ডিসপ্লে যা 3600 নিট পিক ব্রাইটনেস এবং 1800 নিট পর্যন্ত হাই ব্রাইটনেস মোড সমর্থন করবে। ফোনে থাকবে ডেডিকেটেড Touch Reflex Chip, যা টাচ এবং গেমিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করবে। প্রসেসরের হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8s Gen 4।
সর্বাধিক আকর্ষণীয় ফিচার হলো 9000mAh ব্যাটারি। কোম্পানির দাবি, একবার চার্জে ফোনটি ২.৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এর আগে সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন ছিল OnePlus 15R, যেখানে 7400mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছিল।
