HomeপাঁচমিশালিWB DA Arrears: ১৮০ দিনের মধ্যে সব বকেয়া ডিএ মেটাবে রাজ্য, ঘোষণা...

WB DA Arrears: ১৮০ দিনের মধ্যে সব বকেয়া ডিএ মেটাবে রাজ্য, ঘোষণা নবান্ন

রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও বড় সুখবর সামনে এল। ইতিমধ্যেই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (WB DA Arrears) ৩১ মার্চের মধ্যে এককালীন মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি ডিএ কবে পাওয়া যাবে, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর মিলেছে নবান্নের অর্থ দপ্তরের তরফে। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮০ দিনের মধ্যেই বকেয়া […]

- Advertisement -

রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও বড় সুখবর সামনে এল। ইতিমধ্যেই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (WB DA Arrears) ৩১ মার্চের মধ্যে এককালীন মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি ডিএ কবে পাওয়া যাবে, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর মিলেছে নবান্নের অর্থ দপ্তরের তরফে। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮০ দিনের মধ্যেই বকেয়া ডিএ সম্পূর্ণ পরিশোধ করা হবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

দীর্ঘ লড়াই এবং আইনি জটিলতা পেরিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে শুরু করেছেন। Supreme Court of India-এর নির্দেশ অনুযায়ী ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ মেটানোর কথা থাকলেও, আপাতত ২০১৬ থেকে ২০১৯ এই তিন বছরের মহার্ঘ ভাতা ৩১ মার্চের মধ্যেই পরিশোধ করা হয়েছে। যদিও প্রথমে এই টাকা দু’কিস্তিতে দেওয়ার কথা ছিল, পরে তা এককালীন মিটিয়ে দেওয়া হয়। এবার রাজ্য সরকারের অধীনে থাকা পেনশনভোগীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে—তাদের সমস্ত বকেয়া ডিএ আগামী ১৮০ দিনের মধ্যে পরিশোধ করা হবে

কারা এই বকেয়া ডিএ-র সুবিধা পাবেন? (WB DA Arrears)

  1. ২০০৮-২০১৫ এর মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীরা: রোপা (ROPA) ২০০৯ নিয়ম অনুযায়ী যাদের বকেয়া পাওনা রয়েছে, তারা এই সুবিধার আওতায় আসবেন।
  2. ফ্যামিলি পেনশনভোগীরা: কোনো সরকারি কর্মীর মৃত্যুর পর যাঁরা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও এই বকেয়া এরিয়ারের অংশীদার হবেন।
  3. নমিনি বা মনোনীত ব্যক্তি: কোনো অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হয়ে থাকলে, তাঁর মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারীকেও এই বকেয়া টাকা দেওয়া হবে।

কত টাকা পাওয়া যাবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ প্রতিটি পেনশনারের ক্ষেত্রে আলাদা হবে। এটি নির্ভর করবে তাঁর অবসরের সময়কাল এবং সেই সময়ে প্রযোজ্য ডিএ হারের ওপর।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কীভাবে এই টাকা পাওয়া যাবে?

নবান্নর তরফে জানানো হয়েছে, এই বকেয়া এরিয়ারের টাকা সরাসরি পেনশনারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। এজন্য ইতিমধ্যেই ট্রেজারি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রতিটি পেনশনারের বকেয়া টাকার হিসাব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে এই হিসাব সম্পূর্ণ করে অর্থ দপ্তরের মাধ্যমে ধাপে ধাপে টাকা ট্রান্সফার শুরু করা হবে।

--Advertisement--

পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ কাজ

বকেয়া দিয়ে মেটানো শুরু হলে যাতে কোন সমস্যা ছাড়াই আপনি ব্যাংক একাউন্টে পান তার জন্য বিশেষ কিছু জিনিস আপনাকে চেক করতে হবে।

  • আপনার পেনশন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, সেটি সক্রিয় আছে কি না এবং কেওয়াইসি (KYC) আপডেট করা আছে কি না যাচাই করে নিন।
  • ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে নমিনি সংক্রান্ত নথিপত্র ট্রেজারিতে সঠিক আছে কি না তা একবার দেখে নেওয়া ভালো।
  • যদি দীর্ঘদিনের কোনো বিশেষ বকেয়া থাকে, তবে স্থানীয় ট্রেজারি অফিসে গিয়ে একবার খোঁজ নিতে পারেন।
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -