Homeচাকরি খবরRBI Recruitment 2026 | ভুবনেশ্বরে RBI-তে চাকরি! মাত্র ২টি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?

RBI Recruitment 2026 | ভুবনেশ্বরে RBI-তে চাকরি! মাত্র ২টি শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?

ভুবনেশ্বরে অবস্থিত Reserve Bank of India-এর দপ্তরে চাকরির সুযোগ এসেছে (RBI Recruitment)। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল কনসালট্যান্ট পদে মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে চুক্তির ভিত্তিতে প্রথমে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘণ্টায় ১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। […]

- Advertisement -

ভুবনেশ্বরে অবস্থিত Reserve Bank of India-এর দপ্তরে চাকরির সুযোগ এসেছে (RBI Recruitment)। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল কনসালট্যান্ট পদে মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে চুক্তির ভিত্তিতে প্রথমে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘণ্টায় ১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আবেদন করতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়া, জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

কী ভাবে আবেদন করবেন? (RBI Recruitment)

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে হলে প্রথমে Reserve Bank of India-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিতে হবে এবং নির্দেশ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, ২০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করা জরুরি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -