Homeপ্রকল্পসরকারি প্রকল্পBanglar Yuva Sathi | এপ্রিলে একসঙ্গে ৩০০০ টাকা পেতে পারেন উপভোক্তারা

Banglar Yuva Sathi | এপ্রিলে একসঙ্গে ৩০০০ টাকা পেতে পারেন উপভোক্তারা

‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পের পেমেন্ট নিয়ে অনেকদিন ধরেই নানা সমস্যা ও বিভ্রান্তি চলছে—কেউ টাকা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। এর মধ্যেই সামনে এসেছে বড় আপডেট। জানা যাচ্ছে, এপ্রিল মাসে এই প্রকল্পে দু’মাসের টাকা একসঙ্গে দেওয়া হতে পারে।ফলে ১৫০০ টাকার বদলে সরাসরি ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। যদিও এখনও সরকারি ভাবে সবটা নিশ্চিত করা […]

- Advertisement -

‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পের পেমেন্ট নিয়ে অনেকদিন ধরেই নানা সমস্যা ও বিভ্রান্তি চলছে—কেউ টাকা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। এর মধ্যেই সামনে এসেছে বড় আপডেট। জানা যাচ্ছে, এপ্রিল মাসে এই প্রকল্পে দু’মাসের টাকা একসঙ্গে দেওয়া হতে পারে।ফলে ১৫০০ টাকার বদলে সরাসরি ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। যদিও এখনও সরকারি ভাবে সবটা নিশ্চিত করা হয়নি। তবুও এই খবর ঘিরে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। কারা এই টাকা পাবেন, কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন এবং টাকা না এলে কী করবেন—এই সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া এখনই জরুরি।

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা (Banglar Yuva Sathi)

সাম্প্রতিক সময়ে বাংলার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া অন্যতম জনপ্রিয় প্রকল্প Banglar Yuva Sathi। চলতি বছরের বাজেটে রাজ্য সরকার ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প শুরু করেছে। ন্যূনতম মাধ্যমিক পাশ এবং বর্তমানে কোনো চাকরি না থাকলেই আবেদনকারীরা মাসে ১৫০০ টাকা ভাতা পাওয়ার যোগ্য। গত ৭ মার্চ থেকে প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে—অনেকে সেই টাকা পেয়েছেন, তবে এখনও অনেকেই পাননি। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিল এসে যাওয়ায় পরবর্তী কিস্তির সময় ঘনিয়ে এসেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যারা এখনও টাকা পাননি, তারা কি একসঙ্গে দুই মাসের ৩০০০ টাকা পাবেন? যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট সরকারি ঘোষণা হয়নি, তবে এমন সম্ভাবনা নিয়েই জোর আলোচনা চলছে।

এপ্রিলে কি দু’মাসের টাকা একসাথে মিলবে?

সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে, এপ্রিল মাসে উপভোক্তারা পেতে পারেন। এই জল্পনার কারণ কী?
আসলে যুব সাথীতে যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের ডেটা আগে থেকে সিস্টেমে লোড থাকার কারণে তাদের অনেকেই পেমেন্ট ইতিমধ্যেই পেয়ে গেছেন। অন্যদিকে অফলাইন আবেদনকারীদের ডেটা এন্ট্রিতে সময় লাগায় পেমেন্ট দেরি হচ্ছে। যার কারণে এদের মধ্যে অনেকেই মনে করছেন এপ্রিলে হয়তো তারা একসাথে ৩,০০০ টাকা (১,৫০০ + ১,৫০০) পেতে পারেন । তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ‘ডাবল পেমেন্ট’ নোটিশ দেওয়া হয়নি। সাধারণত, ডিবিটি (DBT) বা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢোকার সময় ব্যাকলগ থাকলে এমনটা ঘটে থাকে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কত পেলেন কিভাবে চেক করবেন?

যুব সাথী প্রকল্পে কত টাকা পেয়েছেন বা পেমেন্ট স্ট্যাটাস কী, তা খুব সহজেই অনলাইনে চেক করা যায়। Banglar Yuva Sathi-এর আবেদনকারীরা নিচের ধাপগুলো অনুসরণ করলেই নিজের স্ট্যাটাস জেনে নিতে পারবেন—প্রথমে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর Submit বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস ভেসে উঠবে, ফলে খুব সহজেই বুঝে নিতে পারবেন টাকা ঢুকেছে কি না।

--Advertisement--

টাকা না ঢুকলে কী করবেন?

অনেকেই অভিযোগ করছেন, আবেদন ঠিকঠাক থাকার পরেও টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। Banglar Yuva Sathi-এর ক্ষেত্রে এমন হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করা দরকার। প্রথমত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC আপডেট আছে কি না তা দেখে নিন। দ্বিতীয়ত, সরকারি প্রকল্পের টাকা পেতে অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) অপশন চালু থাকা বাধ্যতামূলক, তাই সেটি সক্রিয় আছে কি না নিশ্চিত করুন। এছাড়া আবেদন করার সময় দেওয়া নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করা জরুরি। এই বিষয়গুলো ঠিক থাকলে সাধারণত পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যায়।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -