টলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick) বরাবরই দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়। সম্প্রতি তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ বিভিন্ন রিপোর্ট ও সোশ্যাল মিডিয়া সূত্রে দাবি করা হচ্ছে যে তিনি রাজনীতির জগতে পা রেখেছেন এবং রাজ্যসভার (Rajya Sabha) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এই খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একইসঙ্গে প্রকাশ্যে এসেছে কোয়েলের সম্পত্তির খতিয়ান নিয়েও নানা তথ্য (Koel Mallick’s Property)। নতুন করে চর্চা শুরু হয়েছে কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক?।
কোয়েল মল্লিক (Koel Mallick) রাজনীতিতে
রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন Koel Mallick। তাঁর রাজনীতিতে আসা নিয়ে যেমন অনেকেই সমালোচনা করেছেন। তেমনই আবার অনেকে তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন। তবে কোয়েল নিজে স্পষ্ট করে জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই তিনি এই পথ বেছে নিয়েছেন। এদিকে ভোটের আবহে যখন নেতা-মন্ত্রীদের সম্পত্তি নিয়ে নানা আলোচনা চলছে। ঠিক সেই সময়ই কোয়েলের সম্পত্তির খতিয়ান নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক?
হলফনামা অনুযায়ী, সাংসদ তথা অভিনেত্রী Koel Mallick (কোয়েল মল্লিক)-এর সম্পত্তির পরিমাণ জানলে অনেকেই অবাক হবেন। তাঁর কাছে প্রায় ১১২৬.৭৩ গ্রাম সোনা রয়েছে। যার বর্তমান বাজারদর অনুযায়ী আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। শুধু সোনাই নয়, তাঁর বিলাসবহুল জিনিসের তালিকায় রয়েছে একটি বহুমূল্য Rolex হাতঘড়ি। যার দাম প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা। পাশাপাশি তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বড়সড় বিনিয়োগও করেছেন—Kotak Securities-এ তাঁর শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা এবং Anand Rathi-তে ১.১৪ কোটির বেশি বিনিয়োগ রয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ডে তাঁর প্রায় ৭৪.৪৮ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?
হলফনামা অনুযায়ী কোটাক মহিন্দ্রা এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক মিলিয়ে কোয়েলের গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ৩৬ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। তবে হলফনামা অনুযায়ী কোয়েলের নিজের নামে কোনও গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এদিকে কোয়েলের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে তাঁর স্বামী তথা বিখ্যাত প্রযোজক নিসপাল সিং রানের বিপুল সম্পত্তির খতিয়ান তালিকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪২১ টাকা। এবং তাঁর সবচেয়ে বড় সম্পদ ‘সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকা।
অলংকার হিসেবেই Nispal Singh Rane-এর কাছেও প্রায় ৮২১.৯২ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকারও বেশি। তাঁর সম্পত্তির তালিকায় একটি Honda City গাড়িও রয়েছে। এছাড়া হলফনামা অনুযায়ী, নিসপালের নামে বরানগরে একটি জমি ও বাড়ি রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা। অন্যদিকে, Koel Mallick বর্তমানে বালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকলেও সেই সম্পত্তির মালিকানায় তাঁর নাম নেই।
