ভারতের টেলিকম দুনিয়ায় এতদিন পর্যন্ত Reliance Jio এবং Bharti Airtel-ই বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে থাকত। বিশেষ করে TRAI-এর রিপোর্টে Jio প্রথম এবং Airtel দ্বিতীয় স্থানে দেখা যেত। তবে এবার সেই চেনা ছবি বদলে গেছে। প্রথমবারের মতো দেশের এই দুই বড় বেসরকারি সংস্থাকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। ফরাসি স্বাধীন নেটওয়ার্ক টেস্টিং সংস্থা nPerf-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ আর্থিক বছরে ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে BSNL সবার উপরে জায়গা করে নিয়েছে।
Jio, Airtel কে ছাড়িয়ে গিয়েছে BSNL
সদ্য প্রকাশিত রিপোর্টে nPerf একেবারে স্পষ্ট করে জানিয়েছে, ২০২৫-২৬ আর্থিক বছরে BSNL ৮৯,১৭৪ এনপয়েন্টের সামগ্রিক স্কোর নিয়ে ভারতের ফিক্সড লাইন ইন্টারনেট ব্যারোমিটারে শীর্ষস্থান দখল করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত আর্থিক বছরে এই সংস্থাটি দ্বিতীয় স্থানে ছিল, সেখান থেকে এবার সরাসরি প্রথমে উঠে এসেছে। অন্যদিকে, ফিক্সড লাইন ইন্টারনেট বিভাগে Bharti Airtel পেয়েছে ৭৪,৯৭৫ পয়েন্ট এবং Reliance Jio পেয়েছে ৭৩,৯৫৭ পয়েন্ট, যা BSNL-এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
ফিক্সড লাইনে বড় কাজ করে দেখিয়েছে BSNL
রিপোর্ট অনুযায়ী, BSNL-এর ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। গত বছরের তুলনায় তাদের ডাউনলোড স্পিড প্রায় ২১ শতাংশ পর্যন্ত বেড়েছে। যা এখন গড়ে প্রায় ৭৮.৫ Mbps-এ পৌঁছেছে। শুধু ডাউনলোড নয়, আপলোড স্পিডেও ভালো উন্নতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি সেরা ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা, কম ল্যাটেন্সি এবং ইউটিউব স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও BSNL ব্যবহারকারীদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
প্রসঙ্গত, BSNL এর পাশাপাশি ফিক্সড লাইন ইন্টারনেটে Airtel আগের তুলনায় এক ধাপ এগিয়েছে। যার ফলে তারা টানা 5 বছর ইতিবাচকভাবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এই টেলিকম নেটওয়ার্ক সংস্থার ইন্টারনেটে ডাউনলোড স্পিড বছরে 10 শতাংশ বেড়ে 62.4 Mbps হয়েছে। তবে আপলোড স্পিড 38.71 এই আটকে। এদিকে Jio ফিক্সড লাইন ইন্টারনেটে সর্বোচ্চ 79.6 Mbps ডাউনলোড স্পিড দিয়েছে। যা গত বছরের তুলনায় 33 শতাংশ বেশি।। তবে আপলোড স্পিড অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই কম। মাত্র 33.46 Mbps।
