Homeপড়াশোনা খবরস্কলারশিপAnant Merit Scholarship 2026: মাধ্যমিক পাশ করলেই মিলবে টাকা

Anant Merit Scholarship 2026: মাধ্যমিক পাশ করলেই মিলবে টাকা

- Advertisement -

পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ এনে দেয় Ananta Education Trust-এর উদ্যোগে চালু হওয়া অনন্ত মেরিট স্কলারশিপ(Anant Merit Scholarship)। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। যাতে দরিদ্র অথচ মেধাবী পড়ুয়ারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। প্রতি বছরই রাজ্যের হাজার হাজার শিক্ষার্থী এই বৃত্তির সুবিধা পেয়ে উপকৃত হয়। চলতি শিক্ষাবর্ষের জন্যও আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই যারা আবেদন করতে চান তারা যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে সময়মতো আবেদন করে নিতে পারেন।

অনন্ত মেরিট স্কলারশিপ 2026 (Anant Merit Scholarship)

স্কলারশিপের নামঅনন্ত মেরিট স্কলারশিপ।
ধরনবেসরকারি।
প্রদানকারী সংস্থাঅনন্ত এডুকেশনাল ট্রাস্ট।
টাকার পরিমাণমাসিক ৫০০ টাকা করে।
ক্লাসমাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা।
আবেদন পদ্ধতিঅনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমাশুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.ananteducation.org

আবেদনের যোগ্যতা

অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা জরুরি। যা Ananta Education Trust নির্ধারণ করে দিয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শেষ বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭০% নম্বর থাকতে হবে। পাশাপাশি, তাকে রাজ্যের কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর্থিক দিক থেকেও একটি শর্ত রয়েছে—আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার বেশি হওয়া যাবে না। উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কলারশিপের মোট আসনের প্রায় ৫০ শতাংশই মেধাবী ছাত্রীদের জন্য সংরক্ষিত। যাতে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরও উৎসাহ দেওয়া যায়।

বৃত্তির পরিমাণ

অনন্ত মেরিট স্কলারশিপে বছরে মোট ৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় পড়ুয়াদের। এই টাকা কিস্তিতে প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই টাকার মাধ্যমে তাদের হোস্টেল ফি, টিউশন ফি, বইপত্রের খরচ ইত্যাদি চালাতে সক্ষম হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইন বা অফলাইন, যে পদ্ধতিতেই আবেদন করুন না কেন, নিচের নথিগুলি স্ক্যান করে বা ফটোকপি করে সাথে রাখা জরুরি:

  1. শেষ বোর্ড পরীক্ষার মার্কশিট ।
  2. পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
  3. আধার কার্ড বা রেশন কার্ড।
  4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
  5. বয়সের প্রমাণপত্র।
  6. প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)
  7. পাসপোর্ট সাইজ ছবি ও বৈধ মোবাইল নম্বর।

আবেদন পদ্ধতি

অনন্ত মেরিট স্কলারশিপের জন্য আবেদন করা খুবই সহজ, আর এটি অনলাইন ও অফলাইন—দুইভাবেই করা যায়। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে Ananta Education Trust-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Online” অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি ফর্ম ওপেন হবে, যেখানে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সব তথ্য দেওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবি আপলোড করে শেষে “Submit” বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে—পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং ঘরে বসেই করা যায়।

অফলাইনে আবেদন করতে চাইলে প্রথমে Ananta Education Trust-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Download Form’ অপশনের মাধ্যমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি প্রিন্ট করে নিজের সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি যুক্ত করুন। সবকিছু সম্পন্ন হলে ফর্মটি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে—ANANT EDUCATION INITIATIVE, Infinity Think Tank, Tower II, 3rd Floor, Plot A3, Block GP, Sector V, Salt Lake, Kolkata – 700091। এইভাবে সহজেই অফলাইনেও স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। আবেদন শেষ কবে হবে সেই তারিখ স্পষ্ট করে জানানো হয়নি। ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে যাতে সঠিক দিনক্ষণ সম্পর্কে আপডেটেড থাকা যায়।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -