Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারEligibility Criteria to become DSP | DSP কি? DSP হতে কি কি যোগ্যতা লাগবে?

Eligibility Criteria to become DSP | DSP কি? DSP হতে কি কি যোগ্যতা লাগবে?

খাঁকি উর্দির স্বপ্ন অনেকেরই থাকে, আর যদি সেটা হয় DSP (Deputy Superintendent of Police) পদমর্যাদার অফিসারের উর্দি। তাহলে তো সেই স্বপ্ন যেন আকাশের চাঁদ ছোঁয়ার মতোই মনে হয়! DSP নামটা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু কীভাবে এই পদে পৌঁছানো যায় তা অনেকেরই পরিষ্কার জানা থাকে না। তাই আজকের এই প্রতিবেদনে সহজভাবে তুলে ধরা হবে DSP […]

- Advertisement -

খাঁকি উর্দির স্বপ্ন অনেকেরই থাকে, আর যদি সেটা হয় DSP (Deputy Superintendent of Police) পদমর্যাদার অফিসারের উর্দি। তাহলে তো সেই স্বপ্ন যেন আকাশের চাঁদ ছোঁয়ার মতোই মনে হয়! DSP নামটা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু কীভাবে এই পদে পৌঁছানো যায় তা অনেকেরই পরিষ্কার জানা থাকে না। তাই আজকের এই প্রতিবেদনে সহজভাবে তুলে ধরা হবে DSP হতে কি কি যোগ্যতা লাগবে? পুরো প্রক্রিয়া—কী শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন পরীক্ষা দিতে হয়, কীভাবে প্রস্তুতি নিতে হবে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।

DSP কি? DSP হতে কি কি যোগ্যতা লাগবে? (Eligibility Criteria to become DSP)

DSP বা Deputy Superintendent of Police হলো পুলিশের একটি গুরুত্বপূর্ণ অফিসার পদ। এই পদে যোগ দিতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা জরুরি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই UGC স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) হতে হবে এবং ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। বয়সসীমা সাধারণত ২১ থেকে ৩০ বছরের মধ্যে নির্ধারিত থাকে। তবে সংরক্ষিত শ্রেণি যেমন SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পান। এছাড়াও শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে—পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৬৮ সেমি এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম ১৫৫ সেমি হতে হবে।

DSP হতে কোন পরীক্ষা দিতে হবে? (Exam Details)

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, DSP পদে নিয়োগ মূলত State Public Service Commission-এর মাধ্যমে নেওয়া Civil Services পরীক্ষার মাধ্যমেই হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি রাজ্যের নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা আয়োজন করে এবং সেখান থেকেই প্রার্থীদের বাছাই করা হয়। উদাহরণ হিসেবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে West Bengal Public Service Commission দ্বারা আয়োজিত WBCS (West Bengal Civil Services) Group-B পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা WBPS (West Bengal Police Service)-এ যোগদান করতে পারেন। এই সার্ভিসে নির্বাচিত হলে তাঁদের প্রথম পোস্টিং সাধারণত DSP পদ থেকেই শুরু হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Selection Process – কি কি রয়েছে?

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি DSP হতে গেলে নির্দিষ্ট পরীক্ষায় তোমাদের appear হতে হবে এবং সেক্ষেত্রে যেকটি ধাপের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে সেগুলি হল –

--Advertisement--
  • Preliminary Examination
  • Mains Examination
  • PET (Physical Efficiency Test)
  • Medical Examination
  • Interview

Exam Pattern এবং Syllabus: অন্যান্য পরীক্ষার মতোই DSP – হতে গেলে নির্দিষ্ট Exam Pattern এবং Syllabus রয়েছে, এটি দেখে নিতে হবে।

DSP-এর Salary

আসলে DSP-এর মতো মর্যাদাপূর্ণ পদকে শুধু বেতন দিয়ে বিচার করা ঠিক নয়। কারণ এই পেশায় যে সম্মান, দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা এবং সমাজে প্রভাব থাকে, তা সত্যিই আলাদা গুরুত্ব বহন করে। বিভিন্ন তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে DSP পদমর্যাদার একজন অফিসারের বেতন প্রায় ৫৬,১০০ টাকা থেকে শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন ভাতা, সরকারি সুবিধা এবং প্রয়োজনে গাড়ির মতো সুযোগও। তবে রাজ্য, পোস্টিং এলাকা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বেতন ও সুবিধার পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।

--Advertisement--

FAQs: DSP হতে কি কি যোগ্যতা লাগবে?

১. DSP-এর ফুল ফর্ম কী?

DSP-এর ফুল ফর্ম হলো Deputy Superintendent of Police।

২. DSP হতে কী শিক্ষাগত যোগ্যতা লাগে?

UGC স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) পাশ করতে হবে।

৩. DSP হওয়ার জন্য বয়সসীমা কত?

সাধারণত ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

৪. DSP হওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হয়?

State Public Service Commission দ্বারা আয়োজিত Civil Services পরীক্ষার মাধ্যমে DSP হওয়া যায় (যেমন WBCS)।

৫. DSP-এর বেতন কত?

শুরুর বেতন প্রায় ৫৬,১০০ টাকা থেকে শুরু হয়, এর সঙ্গে বিভিন্ন ভাতা ও সুবিধা যুক্ত হয়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -