Homeপশ্চিমবঙ্গআবহাওয়াWeather Tomorrow: দক্ষিণবঙ্গে ঝলমলে রোদ, তবে ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather Tomorrow: দক্ষিণবঙ্গে ঝলমলে রোদ, তবে ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে কিছুদিন আগে রাজ্যে বৃষ্টি ও কালবৈশাখী দেখা গিয়েছিল, যার ফলে আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে উঠেছিল। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকায় সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সাধারণ মানুষকে ভীষণ অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা […]

- Advertisement -

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে কিছুদিন আগে রাজ্যে বৃষ্টি ও কালবৈশাখী দেখা গিয়েছিল, যার ফলে আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে উঠেছিল। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকায় সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সাধারণ মানুষকে ভীষণ অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে গরম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে (Weather Tomorrow)।

বিগত কয়েকদিন ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল তাপমাত্রা। এপ্রিল মাসেও গরমের রেশটুকু বোঝা যায়নি এই কদিন, কিন্তু দুর্যোগ কাটতেই মাথাচারা দিয়ে উঠেছে গরম। জানা গিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই অস্বস্তির মাঝেও সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকতে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই রোদ ঝলমলে ও পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। আগামী তিন থেকে চার দিন কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি রবিবারের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এই গরম নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। যদিও সোমবার কিছু এলাকায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো বড় দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও কিছুটা দুর্যোগের মেঘ দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে, যা আগামী দিনে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -