Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারHS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশের জন্য সকল সরকারি চাকরির তালিকা

HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশের জন্য সকল সরকারি চাকরির তালিকা

- Advertisement -

আমাদের দেশে বেশিরভাগ পরিবারের আর্থিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত। তাই উচ্চমাধ্যমিক পাশের পরই অনেক ছেলেমেয়ে পরিবারের হাল ধরতে চায়। আর এই পরিস্থিতিতে যদি কোনও সরকারি চাকরি (HS Pass Govt Job) পাওয়া যায়, তবে তা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে হয়। এছাড়া অনেকেই আছেন যারা আর্থিক কারণে বা অন্যান্য সমস্যার কারণে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তাদের কথা মাথায় রেখে এই পোস্টে জানানো হবে উচ্চমাধ্যমিক পাশের পর কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়, প্রয়োজনীয় যোগ্যতা, বেতন এবং অন্যান্য যাবতীয় বিষয়।

উচ্চমাধ্যমিক পাশে কি কি চাকরি আছে? (HS Pass Govt Job)

উচ্চমাধ্যমিক পাশের পর কেন্দ্র ও রাজ্য সরকারের উভয় দফতরে বিভিন্ন সরকারি চাকরি পাওয়া যায়। এক্ষেত্রে উল্লেখ্য, রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ সব বছর হয় না। আবার কেন্দ্র সরকারের চাকরির জন্য ফর্ম প্রতি বছর নিয়মিত প্রকাশিত হয়। তাই সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা নিলে আপনারাও সহজেই সরকারি চাকরিতে নির্বাচিত হতে পারেন।

উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি

উচ্চ মাধ্যমিক পাশের পর কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিতে আবেদন করা যায়, সেগুলি হলো:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

  1. National Defence Academy (NDA) – UPSC কর্তৃক আয়োজিত পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে Officer পদে নিয়োগ।
  2. Indian Army Clerk – সেনাবাহিনীতে Clerk পদে চাকরি পাওয়ার সুযোগ।
  3. Air Force (Group X & Y) – ভারতীয় বায়ুসেনায় Group X ও Group Y পদে নিয়োগ।
  4. Rail NTPC (Rail Service) – রেলের Goods Guard, Clerk প্রভৃতি পদে নিয়োগ।
  5. Indian Postal Service – ডাক বিভাগের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ।
  6. Combined Higher Secondary Level (CHSL) – Junior Secretariat Assistant, Lower Division Clerk প্রভৃতি পদে নিয়োগ।
  7. SSC Stenographer (Group C & D) – কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় Group C ও Group D পদে নিয়োগ।

উচ্চমাধ্যমিক পাশে রাজ্য সরকারের চাকরি?

উচ্চ মাধ্যমিক পাশের পর রাজ্য সরকারের যে সমস্ত চাকরিতে আবেদন করা যায়, সেগুলি হলো:

  1. West Bengal Police Constable (WBP) – পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ।
  2. Kolkata Police Constable (KP) – কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ।
  3. PSC Food Sub Inspector – রাজ্যের Food Department-এ Sub Inspector পদে নিয়োগ।
  4. PSC Clerkship – রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে Clerk পদে নিয়োগ।
  5. PSC Fire Operator – Fire Operator পদে নিয়োগ।
  6. পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে আবগারি কনস্টেবল – আবগারি কনস্টেবল পদে নিয়োগ।
  7. রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি (WBHRB) – LDC, Data Entry Operator (DEO) প্রভৃতি পদে নিয়োগ।
  8. প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা – রাজ্য সরকারের অধীনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি পাওয়া যায়।

উপরিউক্ত চাকরি গুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী চাকরি বেছে নিয়ে সেটির নিয়োগ প্রক্রিয়া, সিলেবাস, চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে সেই দিয়ে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -