ভারতের সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited (বিএসএনএল) গ্রাহকদের জন্য দীর্ঘ মেয়াদের একটি সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে একবার রিচার্জ করলেই প্রায় ১৫০ দিন পর্যন্ত আর নতুন করে খরচ করতে হবে না। পাশাপাশি এতে আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধাও মিলবে। বিশেষ করে বাজারের বেসরকারি সংস্থা যেমন Reliance Jio এবং Bharti Airtel-এর তুলনায় এই প্ল্যানটি অনেক বেশি সাশ্রয়ী বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমেই এই প্ল্যানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
BSNL এর 150 দিনের রিচার্জ প্ল্যানের দাম কত
সরকারি সংস্থা Bharat Sanchar Nigam Limited (বিএসএনএল)-এর এই আকর্ষণীয় প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র ৯৯৭ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ আনলিমিটেড কলিং করতে পারবেন। পাশাপাশি এতে ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।
Bharat Sanchar Nigam Limited (বিএসএনএল) তাদের এই সস্তা রিচার্জ প্ল্যানের সঙ্গে BiTV-এর এক্সেসও দিচ্ছে। গ্রাহকরা চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন, যার জন্য প্রতি মাসে ১৫১ টাকা খরচ করতে হবে। এই পরিষেবার মাধ্যমে ১০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ মিলবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এছাড়াও, বিএসএনএল ক্রমাগত তাদের নেটওয়ার্ক পরিষেবা উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সংস্থাটি সারা দেশে একযোগে ৪জি পরিষেবা চালু করেছে এবং এর জন্য প্রায় ১ লক্ষ নতুন ৪জি ও ৫জি টাওয়ার স্থাপন করেছে। পাশাপাশি জানা যাচ্ছে, খুব শীঘ্রই দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতেও ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
