Homeটেকনলজি ও গ্যাজেটসটেকVivo V70 Fe Sale in India | ভারতে Vivo V70 FE ফোনের দাম কত

Vivo V70 Fe Sale in India | ভারতে Vivo V70 FE ফোনের দাম কত

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Vivo সম্প্রতি তাদের ‘V’ সিরিজে নতুন ডিভাইস Vivo V70 FE ভারতে লঞ্চ করেছে। যার বিক্রি আজ থেকেই শুরু হয়েছে। এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৭০০০mAh ব্যাটারি। বিশেষ করে প্রথম সেলেই এই ফোনটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। গত সপ্তাহেই V70 সিরিজের তৃতীয় মডেল হিসেবে এটি বাজারে […]

- Advertisement -

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Vivo সম্প্রতি তাদের ‘V’ সিরিজে নতুন ডিভাইস Vivo V70 FE ভারতে লঞ্চ করেছে। যার বিক্রি আজ থেকেই শুরু হয়েছে। এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৭০০০mAh ব্যাটারি। বিশেষ করে প্রথম সেলেই এই ফোনটি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। গত সপ্তাহেই V70 সিরিজের তৃতীয় মডেল হিসেবে এটি বাজারে আনা হয়েছে। তাই আপনি যদি এই ফোনটি কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে কেনার আগে এর দাম এবং সেল অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অবশ্যই জরুরি।

ভারতে Vivo V70 FE ফোনের দাম কত

দামের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনের বেস মডেলের দাম 37,999 টাকা থেকে শুরু হয়। এই দামে আপনি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ডিভাইসের 8GB+256GB মডেলটি 40,999 টাকা এবং 12GB RAM+256GB মডেলটি 44,999 টাকায় কেনা যাবে।

আজ থেকে Flipkart, Vivo India-র ই-স্টোর এবং অফলাইন রিটেল আউটলেট থেকে ভি70 এফই ফোনের বিক্রি শুরু হয়েছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ব্যাঙ্ক অফারে গ্রাহকরা Kotak Bank, HDFC Bank অথবা Axis Bank-এর ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পেতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ভিভো ভি70 এফই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের দিক থেকে Vivo V70 FE স্মার্টফোনটি যথেষ্ট শক্তিশালী ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার মতো করেই তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। যার রেজোলিউশন 2800 × 1260 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৯০০ নিটস ব্রাইটনেস—ফলে রোদে বা বাইরে ব্যবহারেও স্ক্রিন বেশ পরিষ্কার দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর। নিরাপত্তার জন্য ফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

--Advertisement--

সফটওয়্যার হিসেবে এই ফোনটি OriginOS ৬-এ চলে, যা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৭০০০mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে—অর্থাৎ খুব কম সময়েই ফোনটি চার্জ হয়ে যাবে।

ক্যামেরার দিক থেকেও এই ডিভাইসটি বেশ আকর্ষণীয়। পিছনে রয়েছে f/1.88 অ্যাপারচার ও OIS সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে f/2.2 অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে f/2.0 অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের ‘আই অটোফোকাস’ ফ্রন্ট ক্যামেরা।

--Advertisement--

ফোনটি IP68 + IP69 রেটিং সহ আসে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, একটি USB Type-C 2.0 পোর্ট এবং NFC।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -