পরিবেশের পাশাপাশি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গের ভোট প্রচার। West Bengal Assembly Election যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক লড়াইয়ের ঝাঁজ। একদিকে শাসকদলের হয়ে রাজ্যজুড়ে সভা ও রোড শো করছেন Mamata Banerjee ও Abhishek Banerjee, অন্যদিকে Bharatiya Janata Party ভরসা রাখছে দিল্লির শীর্ষ নেতাদের উপর। এই আবহেই রবিবার প্রচারে এসে Yogi Adityanath ফের ‘বুলডোজার’ নীতির ইঙ্গিত দেন। সোমবার তারই পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী,”—যা ঘিরে রাজনৈতিক ময়দানে আরও তীব্র হয়ে উঠেছে বাকযুদ্ধ।
রবিবার কাঁথি-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে Bharatiya Janata Party প্রার্থীদের প্রচারে এসে Yogi Adityanath তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যু তুলে কড়া ভাষায় আক্রমণ শানান। Firhad Hakim-এর উর্দু বিতর্ক থেকে শুরু করে ‘বুলডোজার’ নীতির প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় পরিবর্তনের ডাক দেন তিনি। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই পালটা জবাব দেন Mamata Banerjee। সোমবার সিউড়ির সভা থেকে তিনি বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে বলেছেন এখানে বুলডোজার চলবে—এর মানে কী? আমরা বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসার নীতিতে বিশ্বাস করি।” পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, বিজেপির কাছ থেকে টাকা না নেওয়ার পরামর্শ দেন এবং অভিযোগ করেন, “অ্যাকাউন্ট খুলে কালো টাকা দেওয়ার পরে আবার ইডি-সিবিআই দিয়ে মামলা করা হতে পারে।” এই মন্তব্য ঘিরে ফের তীব্র হয়েছে রাজ্যের রাজনৈতিক বাকযুদ্ধ।
সিউড়ি কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে প্রচারে বললেন, ‘‘উজ্জ্বল নয়, এখানে ধরে নিন আমিই প্রার্থী। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমাকেই প্রার্থী বলে ভেবে নিন।”
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
