বর্ধমান দক্ষিণ কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল, যখন Moumita Biswas Mishra মন্দিরে পুজো দিতে গিয়ে গেটে তালা ঝোলানো দেখতে পান। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে পুজো করতে না দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যবস্থা করা হয়েছে এবং এর পেছনে তৃণমূল প্রার্থীর ভূমিকা রয়েছে। বাধ্য হয়ে তিনি মন্দিরের গেটের বাইরেই বসে পুজো দেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক Khokon Das।
রবিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রচারে যান বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। বিভিন্ন মন্দিরে তিনি পুজোও দেন। কঙ্কালেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে গিয়ে দেখেন গেটে তালা দেওয়া। মৌমিতার দাবি, বাধ্য হয়ে বাইরে থেকেই পুজো দিতে হয়।
বিজেপি প্রার্থী Moumita Biswas Mishra অভিযোগ করেছেন, Khokon Das-এর নির্দেশেই মন্দিরের গেটে তালা দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই তাঁকে বাইরে থেকে পুজো দিতে হয়েছে। মৌমিতা বলেন, “এ ভাবে আটকানো যাবে না। মা ইতিমধ্যেই আশীর্বাদ করে দিয়েছেন পদ্মফুলকে।”
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
যদিও বিধায়ক খোকন দাসের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে একই সঙ্গে বলেন, ‘কালীবাড়িতে নিয়ম মেনে পুজো হয়, ঘড়ি ধরে মন্দিরের দরজা বন্ধ হয়। সেটা পুরোহিত বলতে পারবেন। কত জায়গা থেকেই মানুষ আসেন, মাকে পুজো দেন। কিন্তু সেটা একটা টাইমের মধ্যে হয়। বিজেপি প্রার্থী সেই টাইমের মধ্যে গিয়েছেন কি না তা তো জানি না। মানুষ পুজো করবেন, মন্দিরে যাবেন। এতে আমার বলার কোনও জায়গাই নেই। তবে উনি তো বিজেপির প্রার্থী। তাই যেখানে যা হবে, সবেতেই আমাকে দুষবেন।’
