রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি, যার নেতৃত্বে রয়েছেন Humayun Kabir। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে দলটি মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র Nandigram এবং Bhabanipur-এও প্রার্থী দিচ্ছে এই দল।
নন্দীগ্রাম কেন্দ্রে আম জনতা উন্নয়ন পাটির প্রার্থী করা হয়েছে শহিদুল হককে। ভবানীপুরে প্রার্থী হয়েছেন পুনম বেগম। মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র রেজিনগর ও নওদা থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবীর। সে কথা অবশ্য আগেই ঘোষণা করেছিলেন তিনি। মুর্শিদাবাদ জেলায় ২২টি কেন্দ্রের মধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে হুমায়ুনের দল।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলার একাধিক কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। Beldanga কেন্দ্রে লড়ছেন সৈয়দ আহমেদ কবীর, Bharatpur কেন্দ্রে পীরজাদা খোবায়েব আমিন। এছাড়া Murshidabad কেন্দ্রে প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে, Hariharpara-তে মহম্মদ বিজয় শেখ, Bhagabangola কেন্দ্রে অপর এক হুমায়ুন কবীর এবং Raninagar কেন্দ্রে লড়ছেন ইয়াসের হায়দার।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এ দিন সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন, ‘আম জনতা উন্নয়ন পার্টি ১৮২টি আসনে লড়াই করবে। এই আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে। ২৫ তারিখ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং আগামী ২৮ তারিখ দলের ইস্তেহার ঘোষণা করা হবে।’ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, মূল্যবৃদ্ধি রোধ, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি ও সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে ইস্তেহার তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।
