শিলিগুড়ি তে বিখ্যাত বাহারি ফুচকা, এখন জনপ্রিয় শিলিগুড়িতে

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি তে বিখ্যাত বাহারি ফুচকা, এখন জনপ্রিয় শিলিগুড়িতে, শিলিগুড়ি শহরের খাবারের তালিকায় ফুচকা যেন রাজকীয় স্থান দখল করে রেখেছে। শহরের বৃদ্ধ-বনিতা সবার কাছেই ফুচকা প্রিয়। আর এ জনপ্রিয়তা নতুন কিছু নয়—প্রায় পঞ্চাশ বছর ধরে ফুচকা শহরের মজাদার স্ট্রিট ফুডের সেরা তারকা। তবে এবার শিলিগুড়ির ফুচকার দুনিয়ায় এসেছে এক অভিনবত্ব—পানের মতো সাজানো বাহারি ফুচকা! আর এই নতুনত্বই আরও বেশি করে ভিড় টেনে আনছে।

এক প্লেট ফুচকার দাম মাত্র কুড়ি টাকা। রবিবার সন্ধ্যা মানেই দোকানগুলিতে উপচে পড়া ভিড়। ফুচকা বিক্রেতারা জানালেন, “আমরা তিনজন মিলে তিন জায়গায় ফুচকা বিক্রি করি। মাসে আমাদের আয় হয় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা।” এতটা বিক্রির কারণ কী? জবাবে বিক্রেতারা বলেন, “আমরা সেরা মানের জিনিস খাওয়াই, তাই সবাই আবার আসে। কেউ কেউ তো বাড়িতেও নিয়ে যান ফুচকা।”

বিক্রেতারা আরও জানান, “আমাদের এই কাজ শুধু উপার্জনের মাধ্যম নয়, এটা আমাদের কাছে এক আশীর্বাদ। এখানে কাজ করে আমরা আনন্দ পাই। নানান ধরনের মানুষ আসেন শিলিগুড়িতে, আর সবাই আমাদের ফুচকার ভক্ত।”

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

শহরের অ-বাঙালি বাসিন্দারাও ফুচকার প্রতি সমান ভালোবাসা দেখাচ্ছেন। শিলিগুড়ির এই ফুচকা যেন কেবল খাবার নয়, এটি একটি ঐতিহ্য, যা সবার মন জয় করে চলেছে। পানের মতো বাহারি সাজানো ফুচকার এই নতুনত্ব আপনিও কি চেষ্টা করে দেখবেন?

- Advertisement -spot_imgspot_img
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here