সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / West Bengal Porcha Download: মাত্র ২০ টাকায় জমির পর্চা/খতিয়ান ডাউনলোড করুন অনলাইনে! 

West Bengal Porcha Download: মাত্র ২০ টাকায় জমির পর্চা/খতিয়ান ডাউনলোড করুন অনলাইনে!

Author Pinky Khan
Published: March 21, 2025 4:07 PM
Follow Us:
Google News icon
West Bengal Porcha Download
---Advertisement---

West Bengal Porcha Download: এখন মাত্র ২০ টাকায় অনলাইন থেকে সহজেই ডাউনলোড করুন কম্পিউটার খতিয়ান! বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে নিজের জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বা কেন্দ্র সরকারের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করার সময় খতিয়ানের কপি বাধ্যতামূলক। আগে অফিসে গিয়ে আবেদন করতে হতো, কিন্তু এখন আপনি অনলাইনেই আবেদন ও ডাউনলোড করতে পারবেন!

এছাড়াও ব্যাঙ্ক থেকে লোন (Land Bank Loan) নেওয়ার জন্য কিংবা বা বিদ্যুৎ মিটারের জন্য আবেদন ইত্যাদি এরকম নানান কাজে দরকার পরে খতিয়ান কিংবা পর্চার। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন কম্পিউটার খতিয়ানের জন্য বাড়িতে বসে। এরজন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ভালো ভাবে।

West Bengal Porcha Download

আপনি এখন বাড়িতে বসেই অনলাইনে মাত্র ২০ টাকায় নিজের কম্পিউটার খতিয়ান ডাউনলোড করতে পারেন! নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখে নিন—

ধাপ ১: প্রথমে banglarbhumi.gov.in ওয়েবসাইটে যান।
ধাপ ২: উপরের Sign Up অপশনে ক্লিক করুন এবং আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন
ধাপ ৩: এরপর Sign In অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপ ৪: হোমপেজে Citizen Service মেনুতে ক্লিক করুন এবং Service Delivery অপশন থেকে ROR Request সিলেক্ট করুন।
ধাপ ৫: জমির তথ্য সঠিকভাবে পূরণ করুন (যেমন জেলা, ব্লক ও মৌজা), এরপর খতিয়ান নম্বরব্যক্তিগত তথ্য (নাম ও ঠিকানা) দিয়ে Calculate Fee অপশনে ক্লিক করে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে।
ধাপ ৬: নির্দিষ্ট ২০ টাকা অনলাইন পেমেন্ট সম্পন্ন করুন। এরপর Application Number ও GRN নম্বর পেয়ে যাবেন। পেমেন্টের রিসিট কপি ডাউনলোড করে রাখুন।
ধাপ ৭: এবার আবার হোমপেজে যান, Citizen Service থেকে GRN Search অপশনে ক্লিক করুন।
ধাপ ৮: Request Type থেকে ROR নির্বাচন করুন, GRN নম্বর দিন এবং Submit করুন। এরপর Khatian Download অপশন থেকে আপনার খতিয়ানের কপি ডাউনলোড করুন।

---Advertisement---
West Bengal Porcha Download Website Link:– Click

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---