সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / CSIR চাকরি সুযোগ: উচ্চ মাধ্যমিক পাসেই প্রচুর শূন্যপদে নিয়োগ! 

CSIR চাকরি সুযোগ: উচ্চ মাধ্যমিক পাসেই প্রচুর শূন্যপদে নিয়োগ!

Author Pinky Khan
Published: March 22, 2025 5:00 PM
Follow Us:
Google News icon
CSIR চাকরি সুযোগ
---Advertisement---

CSIR চাকরি সুযোগ: আপনি কি ভালো বেতনের একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ এসে গেছে! সম্প্রতি কেন্দ্রীয় সড়ক গবেষণা ইনস্টিটিউট (CSIR) বেশ কিছু শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে! শুধু তাই নয়, এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। আর ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। তাই দেরি না করে এখনই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন!

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Junior Secretariat Assistant এবং Junior Stenographer পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে আলোচনা করলে এখানে মোট ২০৯টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে Junior Secretariat Assistant পদের মধ্যে General বিভাগে ৯৪টি, Finance & Accounts বিভাগে ৪৪টি এবং Store & Purchase বিভাগে ৩৯টি শূন্যপদ থাকছে। পাশাপাশি Junior Stenographer পদে ৩২টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি, টাইপিং স্পিড থাকা জরুরি। যারা কম্পিউটার ব্যবহারে দক্ষ, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

---Advertisement---

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তি অনুযায়ী, Junior Secretariat Assistant পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর এবং Junior Stenographer পদের জন্য ২৭ বছর নির্ধারিত হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট বয়সসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো

কেন্দ্র সরকারের চাকরি শুরু থেকেই মিলবে আকর্ষণীয় বেতন! জানা গেছে, Junior Secretariat Assistant পদের জন্য মাসিক বেতন ₹১৯,৯০০ থেকে ₹৬৩,২০০ পর্যন্ত হতে পারে। আর Junior Stenographer পদের ক্ষেত্রে বেতন আরও বেশি—এখানে প্রতি মাসে ₹২৫,৫০০ থেকে ₹৮১,১০০ পর্যন্ত পাওয়া যাবে।

---Advertisement---

কীভাবে আবেদন করবেন?

যারা এই পদগুলিতে আবেদন করতে চান, তাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। প্রক্রিয়াটি একদম সহজ! নিচের ধাপগুলি অনুসরণ করুন—

প্রথম ধাপ: CSIR-CRRI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
দ্বিতীয় ধাপ: “CRRI Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: নতুন আবেদনকারী হলে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
চতুর্থ ধাপ: আবেদনপত্রটি নিজের সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
পঞ্চম ধাপ: প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
ষষ্ঠ ধাপ: আবেদন ফি পরিশোধ করুন।
সপ্তম ধাপ: সব কিছু ঠিকঠাক হলে আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন।

জানিয়ে রাখি, এখানে জেনারেল, OBC এবং EWS প্রার্থীরা আবেদন করতে চাইলে ৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, PwBD বা মহিলা প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদন তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২২শে মার্চ, ২০২৫ থেকে, আর আবেদনের শেষ তারিখ ২১শে এপ্রিল, ২০২৫।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলিতে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। দক্ষতা পরীক্ষা হিসাবে এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে।

বিষয়লিংক
অফিসিয়াল ওয়েবসাইটCSIR Official Website
অফিসিয়াল নোটিশCSIR Official Notification

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---