Homeসোনার দামGold Price Today: সোনার দামে বড় পরিবর্তন, সংঘাতের প্রভাব – এখন দাম...

Gold Price Today: সোনার দামে বড় পরিবর্তন, সংঘাতের প্রভাব – এখন দাম কত?

Gold Price Today: উত্তেজনায় কেটেছে বিগত এই ক’টা দিন। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত প্রায় যুদ্ধের পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে সংঘর্ষ বিরতিতে সম্মতি দিয়েছে দুই দেশ। এদিকে, সংঘাত পরিস্থিতিতে সোনার দাম চড়চড়িয়ে বেড়ে ফের ১ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সামনে বিয়ের মরশুম। এই সময়ে সোনা বা রুপোর গহনা কিনতে কত খরচ হবে জানেন? ২২ ক্যারেট সোনার দাম- ২২ […]

- Advertisement -

Gold Price Today: উত্তেজনায় কেটেছে বিগত এই ক’টা দিন। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত প্রায় যুদ্ধের পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে সংঘর্ষ বিরতিতে সম্মতি দিয়েছে দুই দেশ। এদিকে, সংঘাত পরিস্থিতিতে সোনার দাম চড়চড়িয়ে বেড়ে ফের ১ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সামনে বিয়ের মরশুম। এই সময়ে সোনা বা রুপোর গহনা কিনতে কত খরচ হবে জানেন?

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম বর্তমানে ৯ হাজার ৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪০ টাকা, এবং ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৪ হাজার ৪০০ টাকা। তবে, গতকালের তুলনায় আজ সোনার দাম ১০০ টাকা কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

আজকের সোনার দাম অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম রয়েছে ৯ হাজার ৮৬৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম এখন ৯৮ হাজার ৬৭০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৮৬ হাজার ৭০০ টাকা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

১৮ ক্যারেটের সোনার দাম-

আজকের সোনার দাম অনুযায়ী, ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম এখন ৭৪ হাজার টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৪০ হাজার টাকা।

--Advertisement--

রুপোর দাম

আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৮৯০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৯৮ হাজার ৯০০ টাকা।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news