Homeচাকরি খবরDRDO Recruitment 2025: প্রচুর শূন্যপদে নিয়োগ, শুরুতেই মোটা বেতন

DRDO Recruitment 2025: প্রচুর শূন্যপদে নিয়োগ, শুরুতেই মোটা বেতন

DRDO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা দেশের নিরাপত্তা খাতে চাকরির সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। হ্যাঁ, DRDO-র তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (DRDO Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, পুরুষ-মহিলা উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, […]

- Advertisement -

DRDO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা দেশের নিরাপত্তা খাতে চাকরির সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। হ্যাঁ, DRDO-র তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (DRDO Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, পুরুষ-মহিলা উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।

কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | DRDO Recruitment 2025

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, DRDO-এর অধীনে RAC (Recruitment and Assessment Centre) এবার Scientist ‘B’ পদে নিয়োগ করতে চলেছে। মোট ১৪৮টি শূন্যপদে নিয়োগ হবে। এই পদগুলি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও গবেষণা শাখার জন্য বরাদ্দ থাকবে। যেমন – ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স-এর মতো ইঞ্জিনিয়ারিং বিভাগগুলির পাশাপাশি, স্ট্যাটিসটিক্স এবং ক্লিনিকাল সাইকোলজির মতো গবেষণা শাখাতেও নিয়োগ হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

DRDO-র তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে — Scientist ‘B’ পদে আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই B.E. / B.Tech অথবা Master’s ডিগ্রি থাকতে হবে। তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না, পড়াশোনায় কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে। এর পাশাপাশি, GATE স্কোরও বাধ্যতামূলক। মানে, আপনার GATE পরীক্ষা দেওয়া ও ভালো স্কোর করা থাকতেই হবে, নইলে আবেদন করা যাবে না।

--Advertisement--

বয়স সীমা কত দরকার?

যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় থাকবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। যেমনটা জানানো হয়েছে, এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল-10 অনুযায়ী 56,100 টাকা বেতন দেওয়া হবে।

--Advertisement--

কীভাবে নিয়োগ করা হবে?

এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি শর্টলিস্ট করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তাই সরকারি চাকরিতে যোগদানের জন্য এটা একটা দারুণ সুযোগ।

আবেদন কীভাবে করবেন?

যারা DRDO-র এই পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে https://rac.gov.in পোর্টালে যান।
  • নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করুন। 
  • এরপর লগইন করে আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ ক
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং প্রিন্ট আউট রেখে দিন।

জানিয়ে রাখি, এখানে General / OBC / EWS প্রার্থীদের 100 টাকা আবেদন ফি লাগবে। তবে SC / ST / PwBD / মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।

আবেদন তারিখ

জানা যাচ্ছে, এখানে বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে আবেদন করতে হবে। তারপর আর আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -