সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / WBCAP Online Apply 2025: আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে? 

WBCAP Online Apply 2025: আবেদন পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে?

Author Pinky Khan
Published: June 18, 2025 6:57 AM
Follow Us:
Google News icon
WBCAP Online Apply 2025
---Advertisement---

WBCAP Online Apply 2025: আজ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হল রাজ্যের স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার রেজিস্ট্রেশন। এবার কেন্দ্রীয় পোর্টাল wbcap.in মাধ্যমে রাজ্যের ৪৬০টি কলেজ এবং ১৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পড়ুয়ারা ১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ৬ জুলাই কলেজের বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী আসন বরাদ্দের কাজ সম্পন্ন হবে। এরপর ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বরাদ্দকৃত আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

১৭ জুলাই আবার আপগ্রেডেশনের ভিত্তিতে নতুন করে আসন বরাদ্দ হবে। সেই অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত ফের ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর যাঁরা কলেজে ভর্তি হবেন, তাঁদের নথিপত্র যাচাই করতে হবে কলেজে গিয়ে, ১৪ জুলাই থেকে ৩১ জুলাই-এর মধ্যে। ১ অগস্ট থেকে শুরু হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস।

তবে মনে রাখতে হবে, পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ, বি.এড., আইন, চারুকলা ও প্রয়োগকলা, কারিগরি, নৃত্য, সঙ্গীত কলেজ বা কোর্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, মেডিক্যাল কোর্স পড়ানো কলেজ, এবং সেলফ ফিনান্সিং বা প্রাইভেট কলেজে ভর্তি হওয়া যাবে না। কারণ এসব প্রতিষ্ঠানে আলাদা নিজস্ব প্রবেশিকা পরীক্ষা হয়। একইভাবে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স এবং রাজ্যের বিএড ও আইন কলেজগুলিও এই পোর্টালের আওতায় নেই।

---Advertisement---

কলেজে ভর্তির সময় যদি কোনও সমস্যা বা প্রশ্ন থাকে, সেগুলো সমাধানের জন্য একটি সহায়তা নম্বর এবং ই-মেইল আইডি দেওয়া হয়েছে। আর এ বছর উচ্চশিক্ষা দফতর একটি নতুন সুবিধা নিয়ে এসেছে — আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। যখনই পোর্টাল খুলবেন, দেখতে পাবেন একটা ‘চ্যাট বট’ আছে, যার নাম ‘বীণা’। পড়ুয়ারা যেকোনো প্রশ্ন বা সমস্যার কথা ‘বীণা’র কাছে জানতে পারেন, এবং সেখান থেকে তাড়াতাড়ি উত্তর পাবেন। অর্থাৎ, ভর্তি সংক্রান্ত যেকোনো পরামর্শ বা সাহায্য এখন আরও সহজ এবং দ্রুত হবে ‘বীণা’র মাধ্যমে।

কলেজের ভর্তি ওয়েবসাইট লিংকঃ- https://wbcap.in/

---Advertisement---
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---