সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / PMGKAY 2025: রেশন কার্ডে জুলাই মাসে চাল-গম একেবারে ফ্রি! 

PMGKAY 2025: রেশন কার্ডে জুলাই মাসে চাল-গম একেবারে ফ্রি!

Author Pinky Khan
Published: June 29, 2025 4:52 PM
Follow Us:
Google News icon
PMGKAY 2025
---Advertisement---

PMGKAY 2025: সমগ্র ভারতবর্ষের মানুষদের প্রতি মাসে খাদ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY Ration Card) শুরু করা হয়। দুর্দান্ত এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবার গুলিকে প্রত্যেক মাসে খাদ্যশস্য সরবরাহ করে থাকে দেশের খাদ্য দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫ কেজি চাল গম এবং মাসিক একাধিক জিনিসপত্র সম্পূর্ণরূপে বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকেরা। দেশের দরিদ্র পরিবারগুলির খাদ্য সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ সালের ২৬ মার্চ এই প্রকল্পটি চালু করা হয়েছিল। তাহলে আসুন, দুর্দান্ত এই প্রকল্পের সুযোগ সুবিধা গুলি একবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)

ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ। আর এখানে রয়েছে অসংখ্য দরিদ্র পরিবার, যাদের জন্য খাবারের নিরাপত্তা খুবই জরুরি। ঠিক এই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) শুরু করা হয়েছিল।

এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮১.৩৫ কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে খাদ্যের সুরক্ষা পাচ্ছেন। দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষভাবে অন্তদয় অন্ন যোজনা (AAY) এর আওতায় প্রতি মাসে ৫ কেজি চাল বা গম দেওয়া হয়।

করোনা মহামারীর সময় দেশের মানুষের হাতে দু’মুঠো খাবার পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ বিনামূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন, যা তাদের জীবনে বড় সহায়তা হয়েছে।

---Advertisement---

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতায় রেশন কার্ড হোল্ডাররা ২০২৯ সাল পর্যন্ত প্রতিমাসের রেশন কার্ডের মাধ্যমে ৫ কেজি চাল বা গম নিতে পারবেন। এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক তাদের প্রতিমাসের অন্ন সংস্থানটুকু করতে পারছেন। গোটা বিশ্বের মধ্যে খাদ্য সুরক্ষা যোজনা গুলির মধ্যে অন্নতম ভারতবর্ষের এই প্রকল্প।

কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন?

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) মূলত দেশের দরিদ্র পরিবারের মানুষের জন্য চালু একটি প্রকল্প, যার মাধ্যমে তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। তবে এই সুবিধা পেতে কিছু যোগ্যতা অবশ্যই পূরণ করতে হয়। চলুন দেখে নেওয়া যাক কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন:

---Advertisement---
  • আবেদনকারী অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর কাছে অবশ্যই অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড থাকতে হবে।
  • গ্রামীণ অঞ্চলের দরিদ্রতম পরিবার যেমন ভূমিহীন কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, গ্রামীণ কারিগর (যেমন কুমোর, চর্মকার, তাঁতি, কামার, ছুতোর ইত্যাদি পেশার মানুষ) এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • শহরের বাসিন্দাদের মধ্যে বস্তিবাসী, দিনমজুর (যেমন কুলি, রিকশাচালক, ফল-ফুল বিক্রেতা, সর্পবিশারদ, ছেঁড়া কাপড় সংগ্রাহক, মুচি, ও দুস্থ ব্যক্তিরা) এই সুবিধা পাবেন।
  • মূলত NFSA 2013 এর অন্তর্ভুক্ত যেসব পরিবার যোগ্য, তাদের জন্য এই প্রকল্পের সুযোগ সুবিধা রয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আবেদনের জন্য নিম্নলিখিত সমস্ত নদীপত্র থাকতে হবে আবেদনকারীর কাছে। এই নথিপত্র গুলি হল-

✅আবেদনকারী এবং তার পরিবারের সক্রিয় AAY বা PHH Ration Card,
✅পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড,
✅BPL সার্টিফিকেট বা বার্ষিক আয়ের সার্টিফিকেট,
✅আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর ইত্যাদি।

আবেদন পদ্ধতি

যাদের কাছে ইতিমধ্যেই NFSA-এর আওতায় রেশন কার্ড আছে, তাদের জন্য PMGKAY-র আওতায় বিনামূল্যে রেশন পেতে আলাদা কোনো আবেদন করার দরকার নেই। অর্থাৎ, যদি আপনার বা আপনার পরিবারের কাছে AAY বা PHH রেশন কার্ড থাকে, তাহলে এই প্রকল্পে অংশ নিতে আলাদা করে যোগ্যতা প্রমাণ করার ঝামেলা নেই। তবে, যদি আপনার বা আপনার পরিবারের কারো কাছে বৈধ রেশন কার্ড না থাকে, তাহলে নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।

রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী গরিব-কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে আবেদনের জন্য অনলাইন অথবা অফলাইন এর মধ্যে যেকোনো একটি মাধ্যম বেছে নিতে পারেন।

📌অনলাইনে আবেদন

✅ নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন জানাতে রাজ্যের খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
✅ ‘নতুন রেশন কার্ড আবেদন’ এর জন্য প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে অনলাইনেই আবেদন জানাতে পারবেন।
✅ আবেদনপত্রে ব্যক্তিগত বিবরণ, আয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করুন।
✅ প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিন।
✅ সবশেষে আবেদনের সম্পূর্ণ নিয়মগুলি দেখে নিয়ে ভালোভাবে আবেদন পত্র মিলিয়ে জমা করে দিন।

📌অফলাইনে আবেদন

যদি আপনি অফলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার নিকটস্থ খাদ্য ও নাগরিক সরবরাহ অফিস বা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। রেশন ডিলার আপনার জন্য সরাসরি আবেদন ফরম দিতে পারবেন। সেই ফরমটি সঠিক তথ্য দিয়ে হাতেই ভরে নিয়ে, প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে রেশন দোকানে জমা দিতে হবে। খুব সহজ ও দ্রুত এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

উপসংহার

বর্তমানে ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮০ কোটিরও বেশি মানুষের অন্ন সংস্থান সম্ভব হচ্ছে। IMF রিপোর্ট অনুসারে, দেশের বিপুল পরিমাণ দরিদ্র মানুষদের পাশে আসার আলো হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। এক কথায়, গোটা বিশ্বের মধ্যে ভারত সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প একটি নজির তৈরি করেছে।

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---