সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / DSSSB Recruitment 2025: ২১১৯টি শূন্যপদে সরকারি চাকরি! আবেদন করুন এখনই 

DSSSB Recruitment 2025: ২১১৯টি শূন্যপদে সরকারি চাকরি! আবেদন করুন এখনই

Author Pinky Khan
Published: July 5, 2025 6:12 PM
Follow Us:
Google News icon
---Advertisement---

DSSSB Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর নিয়ে এসেছে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড( DSSSB )। বিভিন্ন বিষয়ের ওপর মোট ২১১৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২৫ থেকে এবং আবেদন করা যাবে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।এই চাকরির নিয়োগ প্রক্রিয়াসহ যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। মোট শূন্যপদ: ২১১৯টি
আবেদন শুরু : ৮ জুলাই ২০২৫
আবেদন শেষ : ৭ আগস্ট ২০২৫

কি কি পদে নিয়োগ নিচ্ছে DSSSB বোর্ড

এইবার দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ।

নিয়োগ হবে নিচের পদগুলির জন্য:

  • ওয়ার্ডার (পুরুষ) পদে
  • পিজিটি (PGT) শিক্ষক পদে
  • অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদে
  • ওটি (OT) টেকনিশিয়ান পদে
  • ম্যালেরিয়া ইনস্পেক্টর পদে
  • ডমেস্টিক সায়েন্স টিচার পদে
  • ল্যাব টেকনিশিয়ান পদে
  • আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে
  • ফার্মাসিস্ট (আয়ুর্বেদা) পদে
  • সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি) পদে

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) ২০২৫ সালে একাধিক দফতরে নতুন পদে লোক নেওয়া হবে। বিভিন্ন পদে আলাদা আলাদা বয়সসীমা ও বেতন ধার্য করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে। উদাহরণ হিসেবে, ওয়ার্ডার (পুরুষ) পদের জন্য আবেদনকারীকে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই পদে মাসিক বেতন শুরু হবে প্রায় ২১,৭০০ টাকা থেকে এবং বাড়তে পারে সর্বোচ্চ ৬৯,১০০ টাকা পর্যন্ত। আর পিজিটি শিক্ষক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছর। তবে, যাঁরা ইতোমধ্যে সরকারি চাকরিতে আছেন, তাদের জন্য রয়েছে ৫ বছরের বয়স ছাড়। এই পদের বেতন শুরু হবে ৪৭,৬০০ টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন হতে পারে ১,৫১,১০০ টাকা পর্যন্ত।

---Advertisement---

এছাড়াও অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য থাকছে মাসিক ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা, ওটি টেকনিশিয়ান (OT) পদের জন্য থাকছে২৯ হাজার ২০০ থেকে ৯২ হাজার ৩০০ টাকা এবং ম্যালেরিয়া ইনস্পেক্টর পদের জন্য ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত । ডমেস্টিক সায়েন্স টিচার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ও অন্যান্য কারিগরি পদের ক্ষেত্রেও রয়েছে ভালো বেতনের সুযোগ, প্রতিটি পদের জন্য বয়সসীমা সাধারণত সর্বোচ্চ ৩০ বছর, তবে বিজ্ঞপ্তি অনুযায়ী অনুযায়ী সংরক্ষিত শ্রেণি যেমন SC, ST, OBC, PwBD এবং প্রাক্তন সেনাদের জন্য বয়সে অতিরিক্ত ছাড় দেওয়া হবে বলে জানায় DSSSB বোর্ড।

শিক্ষাগত যোগ্যতা

যে সব পদের জন্য শিক্ষক নিয়োগ হবে, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে অবশ্যই বি.এড ডিগ্রিও থাকতে হবে, যাতে শিক্ষকতা করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা পূরণ হয়। অন্যদিকে, ওয়ার্ডার পদের জন্য শুধু মাধ্যমিক পাশ করলেই চলবে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ওটি (OT) টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ান পদের জন্য দরকার উচ্চ মাধ্যমিক পাশ এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ম্যালেরিয়া ইনস্পেক্টর পদের জন্য সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ আবশ্যক। ফার্মাসিস্ট এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদের জন্য ডিপ্লোমা ইন ফার্মেসি থাকা বাধ্যতামূলক। আর সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ল্যাবের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

---Advertisement---

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। DSSSB-এর অফিসিয়াল ওয়েবসাইট (dsssbonline.nic.in) এ গিয়ে সহজেই আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হবে ৮ জুলাই থেকে এবং চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই পদের জন্য আবেদন ফি মাত্র ১০০ টাকা। তবে PwBD, SC, ST, এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া 

প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) দিতে হবে। পরীক্ষায় মোট থাকবে ২০০টি এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর এবং সময় থাকবে ২ ঘণ্টা। প্রশ্নগুলো হবে সাধারণ জ্ঞান, যুক্তি, অঙ্ক, ইংরেজি ও হিন্দি ভাষা, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। কিছু পদের জন্য আলাদা করে থাকবে ১০০ নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

DSSSB Recruitment 2025 Notification Download Link: Download Now

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---